২৭/২. অধ্যায়ঃ

ফারা‘আ ও ‘আতীরা

আল্লাহর জন্য পশু যবেহ ও দরিদ্রকে আহার করানোর শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৬৭

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ، قَالَ نَادَى رَجُلٌ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نَعْتِرُ عَتِيرَةً فِي الْجَاهِلِيَّةِ فِي رَجَبٍ فَمَا تَأْمُرُنَا قَالَ ‏"‏ اذْبَحُوا لِلَّهِ عَزَّ وَجَلَّ فِي أَىِّ شَهْرٍ مَا كَانَ وَبَرُّوا اللَّهَ وَأَطْعِمُوا ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا نُفْرِعُ فَرَعًا فِي الْجَاهِلِيَّةِ فَمَا تَأْمُرُنَا قَالَ ‏"‏ فِي كُلِّ سَائِمَةٍ فَرَعٌ تَغْذُوهُ مَاشِيَتُكَ حَتَّى إِذَا اسْتَحْمَلَ ذَبَحْتَهُ فَتَصَدَّقْتَ بِلَحْمِهِ - أُرَاهُ قَالَ - عَلَى ابْنِ السَّبِيلِ فَإِنَّ ذَلِكَ هُوَ خَيْرٌ ‏"‏ ‏.‏

নুবায়শাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে ডাক দিয়ে বললো, হে আল্লাহর রাসূল! আমরা জাহিলি যুগে রজব মাসে আতীরা করতাম। এখন আপনি আমাদের কী হুকুম করেন? তিনি বলেন: তোমরা যে কোন মাসে মহামহিম আল্লাহর জন্য পশু যবেহ করো, আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে কোন কাজ করো এবং (দরিদ্রদের) আহার করাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমরা জাহিলি যুগে ফারাআ করতাম। এখন এ সম্পর্কে আপনি আমাদের কী বলেন? তিনি বলেন: প্রতিটি চরে বেড়ানো পশুতে ফারাআ রয়েছে, তাকে তোমরা ইচ্ছা অনুযায়ী আহার করাও এবং যখন ভারবোঝা বহনের উপযুক্ত হবে তখন তা যবেহ করে তার গোশত পথিকদের মধ্যে দান-খয়রাত করলে তা তোমার জন্য কল্যাণকর।

[৩১৬৭] নাসায়ী ৪২২৮, ৪২২৯, ৪২৩০, ৪২৩১, ৪২৩২, আবূ দাউদ ২৮৩০, আহমাদ ২০১৯৮, ২০২০২, ইরওয়া ৪/৪১২, সহীহ আবু দাউদ ২৫১৯। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাহিলি যুগের দুটি আমল—আতীরা ও ফারাআ—সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এক ব্যক্তি জানতে চেয়েছিল, তারা রজব মাসে আতীরা করত; এখন কী করবে? নবী صلى الله عليه وسلم বলেন, যে কোনো মাসে মহামহিম আল্লাহর জন্য পশু যবেহ করো, আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে কাজ করো এবং আহার করাও। পরে ফারাআ সম্পর্কে প্রশ্ন হলে তিনি পশুটি বড় হলে যবেহ করে তার গোশত পথিকদের মধ্যে দান করার কথা বলেন এবং এটিকে কল্যাণকর বলেছেন। এখানে মূল শিক্ষা হলো কাজটি আল্লাহর জন্য হওয়া, মানুষের উপকারে আসা এবং আহার করানো। তবে হাদিসের বাইরে গিয়ে সব ধরনের আলাদা বিধান বানানো ঠিক নয়। যারা আতীরা কী, ফারাআ কী, আল্লাহর জন্য যবেহ—এসব বিষয়ে খোঁজ করেন, তাদের জন্য এই বর্ণনা প্রাসঙ্গিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পশু যবেহ আল্লাহর জন্য হওয়া উচিত।
  • আহার করানো ও দান করার শিক্ষা আছে।
  • পথিকদের মধ্যে গোশত দান করার কথা এসেছে।
  • জাহিলি যুগের কাজ সম্পর্কে নবী صلى الله عليه وسلم আল্লাহমুখী দিক নির্দেশনা দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন