১/১৬. অধ্যায়ঃ

পাথর বা ঢিলা দিয়ে শৌচ করা এবং শুকনা ও কাঁচা গোবর দিয়ে শৌচ না করা

ইসলামে শৌচের আদব: কিবলা, ডান হাত ও তিন পাথর

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَالأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ، قَالَ قَالَ لَهُ بَعْضُ الْمُشْرِكِينَ وَهُمْ يَسْتَهْزِئُونَ بِهِ إِنِّي أَرَى صَاحِبَكُمْ يُعَلِّمُكُمْ كُلَّ شَىْءٍ حَتَّى الْخِرَاءَةِ ‏.‏ قَالَ أَجَلْ أَمَرَنَا أَنْ لاَ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ وَأَنْ لاَ نَسْتَنْجِيَ بِأَيْمَانِنَا وَلاَ نَكْتَفِيَ بِدُونِ ثَلاَثَةِ أَحْجَارٍ لَيْسَ فِيهَا رَجِيعٌ وَلاَ عَظْمٌ ‏.‏

সালমান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, কতিপয় মুশরিক তাকে উপহাস করে বললো, আমি তোমাদের এই সাথীকে (ﷺ) দেখতে পাচ্ছি যে, তিনি তোমাদের সব বিষয়ে শিক্ষা দেন, এমনকি পায়খানা-পেশাব সম্পর্কেও। তিনি বলেন, হ্যাঁ। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন কেবলামুখী হয়ে পায়খানা-পেশাব না করি, ডান হাতে যেন শৌচ না করি এবং (শৌচে) তিনটি পাথরের কম যেন ব্যবহার না করি, যার সাথে পশুর গোবর ও হাড় যেন না থাকে।

[৩১৪] মুসলিম ২৬২/১-২, তিরমিযী ১৬, নাসায়ী ৪১, আবূ দাঊদ ৭, আহমাদ ২৩১৯১, ২৩২০১, ২৩২০৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালমান (রাঃ) বলেন, কিছু মুশরিক উপহাস করে বলেছিল, তোমাদের সাথী তোমাদের সব বিষয় শেখান, এমনকি পায়খানা-পেশাব সম্পর্কেও। সালমান (রাঃ) উত্তরে বলেন, হ্যাঁ। এরপর তিনি জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আমাদের কিবলামুখী হয়ে পায়খানা-পেশাব করতে নিষেধ করেছেন, ডান হাতে শৌচ করতে নিষেধ করেছেন এবং তিনটি পাথরের কমে যথেষ্ট না করতে বলেছেন। আরও বলা হয়েছে, সেই পাথরের সঙ্গে পশুর গোবর ও হাড় থাকবে না। হাদিসটি দেখায়, ইসলাম দৈনন্দিন জীবনের লজ্জার বিষয়ও পরিষ্কারভাবে শেখায়। এখানে উপহাসের জবাবে সালমান (রাঃ) গর্বের সঙ্গে শিক্ষা তুলে ধরেছেন। মূল বার্তা হলো, পবিত্রতা ও শৌচের আদব মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পায়খানা-পেশাবের আদবও শিক্ষা দিয়েছেন।
  • কিবলামুখী হয়ে পায়খানা-পেশাব করতে নিষেধ করা হয়েছে।
  • ডান হাতে শৌচ করতে নিষেধ করা হয়েছে।
  • তিনটির কম পাথর এবং গোবর বা হাড় ব্যবহার থেকে নিষেধ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন