২৬/৩. অধ্যায়ঃ

কোরবানির সওয়াব

কুরবানি ইবরাহিমী সুন্নাহ: পশমের বিনিময়ে নেকির শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১২৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا عَائِذُ اللَّهِ، عَنْ أَبِي دَاوُدَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الأَضَاحِيُّ قَالَ ‏"‏ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ‏"‏ ‏.‏ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ ‏"‏ ‏.‏ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَةٌ ‏"‏ ‏.‏

যায়দ বিন আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ! এই কুরবানি কী? তিনি বলেন, তোমাদের পিতা ইব্রাহিম (আঃ)-এর সুন্নাত (ঐতিহ্য)। তারা পুনরায় জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! এতে আমাদের জন্য কী (সওয়াব) রয়েছে? তিনি বলেন, প্রতিটি পশমের পরিবর্তে পুণ্য হবে (এদের পশম তো অনেক বেশি)? তারা বলেন, লোমশ পশুর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকী রয়েছে।

[৩১২৭] আহমাদ ১৮৭৯৭, মিশকাত ১৪৭৬। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী আইযুল্লাহ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল জুরজানী বলেন, তার হাদিস বিশুদ্ধ নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি কুফরী নয় এমন কওলী বা আমালী কোন ফিসক এর সাথে জড়িত। আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল বলেছেন। ইমাম বুখারী বলেন, তার হাদিস বিশুদ্ধ নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩০৬৯, ১৪/৯৩ নং পৃষ্ঠা) ২. আবু দাউদ ইবনুল হারিস সম্পর্কে আবু বিশর আদ-দাওলাবী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম তিরমিযি বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত, তার থেকে কোন হাদিস গ্রহন করা যাবে না। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৪৬৬, ৩০/১০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবিগণ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেন, এই কুরবানি কী? তিনি বলেন, এটি তোমাদের পিতা ইবরাহিম (আঃ)-এর সুন্নাত। এরপর তারা জিজ্ঞেস করেন, এতে আমাদের জন্য কী আছে? তিনি বলেন, প্রতিটি পশমের পরিবর্তে পুণ্য হবে। সাহাবিগণ লোমশ পশুর পশম সম্পর্কেও জানতে চান। নবী صلى الله عليه وسلم বলেন, লোমশ পশুর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকী রয়েছে। এই হাদিসে কুরবানির পরিচয়, কুরবানির ফজিলত এবং সাহাবিদের শেখার আগ্রহ—সবই এসেছে। কুরবানি এখানে শুধু পশু যবেহ নয়; এটি ইবরাহিম (আঃ)-এর সুন্নাতের স্মরণ এবং আল্লাহর কাছে নেকি লাভের একটি পথ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানি ইবরাহিম (আঃ)-এর সুন্নাত হিসেবে পরিচিত।
  • সাহাবিরা ইবাদতের অর্থ ও ফজিলত জানতে আগ্রহী ছিলেন।
  • হাদিসে পশমের বিনিময়ে নেকির কথা বলা হয়েছে।
  • কুরবানিতে আল্লাহর জন্য ত্যাগ ও সুন্নাহ অনুসরণের শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন