২৬/৩. অধ্যায়ঃ

কোরবানির সওয়াব

কুরবানির ফজিলত: আনন্দের সাথে আল্লাহর নামে উৎসর্গ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১২৬

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، حَدَّثَنِي أَبُو الْمُثَنَّى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلاً أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلاَفِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا ‏"‏ ‏.‏

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, কুরবানির দিন আদম সন্তান এমন কোনো কাজ করতে পারে না যা মহামহিম আল্লাহর নিকট রক্ত প্রবাহিত (কুরবানি) করার তুলনায় অধিক পছন্দনীয় হতে পারে। কোরবানির পশুগুলো কেয়ামতের দিন এদের শিং, খুর ও পশমসহ উপস্থিত হবে। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই (কুরবানি) মহান আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দ সহকারে কুরবানি করো।

[৩১২৬] তিরমিযী ১৪৯৩, মিশকাত ১৪৭০, আত-তালীকুর রাগীব ২/১০১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আবুল মুসান্না সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৬০২, ৩৪/২৫২ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরবানির ফজিলত সম্পর্কে উৎসাহমূলক কথা এসেছে। নবী صلى الله عليه وسلم বলেন, কুরবানির দিন আদম সন্তান এমন কোনো কাজ করতে পারে না, যা আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার তুলনায় বেশি পছন্দনীয় হতে পারে। হাদিসে আরও বলা হয়েছে, কুরবানির পশু কেয়ামতের দিন তার শিং, খুর ও পশমসহ উপস্থিত হবে। পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। শেষে বলা হয়েছে, তোমরা আনন্দ সহকারে কুরবানি করো। তাই এই হাদিস কুরবানিকে ভয় বা বোঝা হিসেবে নয়, বরং আল্লাহর নৈকট্য কামনার আনন্দময় ইবাদত হিসেবে দেখতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানির দিনে কুরবানি একটি বড় ইবাদত হিসেবে এসেছে।
  • হাদিসে কুরবানির পশুর শিং, খুর ও পশমের কথা উল্লেখ আছে।
  • কুরবানি আনন্দের সাথে করার উৎসাহ দেওয়া হয়েছে।
  • আল্লাহর জন্য উৎসর্গের মনোভাব কুরবানির মূল শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন