২৫/১০৮. অধ্যায়ঃ

পদব্রজে হাজ্জ করা

পদব্রজে হজ্জ: কোমর বেঁধে চলা ও সাহাবীদের সফরের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১১৯

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حَفْصٍ الأُبُلِّيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ، عَنْ حَمْزَةَ بْنِ حَبِيبٍ الزَّيَّاتِ، عَنْ حُمْرَانَ بْنِ أَعْيَنَ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ حَجَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَأَصْحَابُهُ مُشَاةً مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ وَقَالَ ‏ "‏ ارْبُطُوا أَوْسَاطَكُمْ بِأُزُرِكُمْ ‏"‏ ‏.‏ وَمَشَى خِلْطَ الْهَرْوَلَةِ ‏.‏

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ মদিনা থেকে মক্কা পদব্রজে গিয়ে হজ্জ করেন এবং তিনি বলেনঃ “তোমরা নিজেদের কোমরে পরিধেয় বস্ত্র বেঁধে নাও”। তিনি কিছুটা দ্রুত গতিতে পথ অতিক্রম করেন।

তাহকীক আলবানীঃ দূর্বল।[৩১১৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত-তালীক আলা ইবনু খুযায়মাহ ২৫৩৫, যইফাহ ২৭৩৪। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. ইয়াহইয়া বিন ইয়ামান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হুজ্জাহ ছিলেন না তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য হবে না। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৯৫৩, ৩২৫৫ নং পৃষ্ঠা) ২. হামযাহ বিন হাবীব আয-যায়্যাত সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশক্তি দুর্বল। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশক্তি দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৫০১, ৭/৩১৪ নং পৃষ্ঠা) ৩. হুমরান বিন আ'ইয়ান সম্পর্কে আবু হাতিম আর-রাযী তাকে শায়খ হিসেবে উল্লেখ করেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি রাফিদী মতাবলম্বী। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি শীয়া মতাবলম্বী। আহমাদ বিন শায়বাহ আন-নাসাঈ বলেন, তিনি সিকাহ নন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল ও রাফিদী মতাবলম্বী। ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৪৯৭, ৭/৩০৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم ও তাঁর সাহাবীগণ মদীনা থেকে মক্কা পদব্রজে গিয়ে হজ্জ করেন। তিনি বলেন, তোমরা নিজেদের কোমরে পরিধেয় বস্ত্র বেঁধে নাও। বর্ণনায় আরও আছে, তিনি কিছুটা দ্রুত গতিতে পথ অতিক্রম করেন। হাদিসটির মূল বিষয় পদব্রজে হজ্জ ও সফরের প্রস্তুতি। এখানে সাহাবীদের সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর হজ্জযাত্রার একটি বাস্তব দৃশ্য এসেছে। কোমরে কাপড় বেঁধে নেওয়ার নির্দেশ পথচলার সুবিধা ও প্রস্তুতির দিকটি বোঝায়। তবে হাদিসে পদব্রজে হজ্জের আলাদা সওয়াব বা বাধ্যতামূলক বিধান বলা হয়নি। তাই ব্যাখ্যায় শুধু বর্ণিত কাজ ও নির্দেশের মধ্যে থাকা উচিত। হজ্জের সফরে শৃঙ্খলা ও প্রস্তুতির শিক্ষা এতে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم ও সাহাবীগণ মদীনা থেকে মক্কা পদব্রজে হজ্জ করেছেন।
  • পথচলার সুবিধার জন্য কোমরে কাপড় বাঁধার নির্দেশ এসেছে।
  • হজ্জের সফরে প্রস্তুতি ও শৃঙ্খলার দিকটি এই বর্ণনায় আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন