২৫/১০৭. অধ্যায়ঃ
বৃষ্টির মধ্যে (বাইতুল্লাহ) তাওয়াফ করা
বৃষ্টিতে তাওয়াফ: মাকামে ইবরাহিমে সালাত ও নতুন আমলের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৩১১৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১১৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَجْلاَنَ، قَالَ طُفْنَا مَعَ أَبِي عِقَالٍ فِي مَطَرٍ فَلَمَّا قَضَيْنَا طَوَافَنَا أَتَيْنَا خَلْفَ الْمَقَامِ فَقَالَ طُفْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ فِي مَطَرٍ فَلَمَّا قَضَيْنَا الطَّوَافَ أَتَيْنَا الْمَقَامَ فَصَلَّيْنَا رَكْعَتَيْنِ فَقَالَ لَنَا أَنَسٌ " ائْتَنِفُوا الْعَمَلَ فَقَدْ غُفِرَ لَكُمْ " . هَكَذَا قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَطُفْنَا مَعَهُ فِي مَطَرٍ
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা আবু ইকালের সাথে বৃষ্টির মধ্যে (বাইতুল্লাহ) তাওয়াফ করলাম এবং তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে এলাম। তখন আবু ইকাল বলেন, আমি আনাস বিন মালিক (রাঃ)-এর সাথে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করেছি। আমরা তাওয়াফ শেষে মাকামে (ইবরাহিম) এসে দুই রাকাত নামাজ পড়েছি। অতঃপর আনাস (রাঃ) আমাদের বলেন, এখন নতুনভাবে নিজেদের আমলের হিসাব রাখো। তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এরূপই বলেছেন এবং আমরা তাঁর সাথে বৃষ্টির মধ্যে তাওয়াফ করেছি।
তাহকীক আলবানীঃ সানাদটি খুবই দুর্বল।[৩১১৮] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী দাউদ বিন আজলান সম্পর্কে আবু আহমাদ বিন আদী বলেন, তিনি দুর্বল। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি হাদিস বর্ণনা করেছেন কিন্তু তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু সাঈদ বিন আমর ও আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি আবু ইকাল থেকে একাধিক জাল হাদিস বর্ণনা করেছেন। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৭৭৪, ৮/৪১৭ নং পৃষ্ঠা) ২. আবু ইকাল সম্পর্কে আহমাদ আল-হাকিম বলেন, তার হাদিস নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি কুফুরী নয় এমন কওলী বা আমালী কোন ফিসক এর সাথে জড়িত। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত। ইমাম যাহাবী বলেন, তিনি জাল (বানোয়াট) হাদিস বর্ণনার অভিযোগে অভিযুক্ত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৬১৮, ৩০/৩৩৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফের বর্ণনা এসেছে। আবু ইকাল বলেন, তিনি আনাস বিন মালিক রাঃ-এর সঙ্গে বৃষ্টিতে তাওয়াফ করেছেন। তাওয়াফ শেষে তারা মাকামে ইবরাহিমের পেছনে এসে দুই রাকাত নামাজ পড়েন। এরপর আনাস রাঃ বলেন, এখন নতুনভাবে নিজেদের আমলের হিসাব রাখো; তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তিনি জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের এমনই বলেছেন, যখন তাঁরা তাঁর সঙ্গে বৃষ্টির মধ্যে তাওয়াফ করেছিলেন। হাদিসটির মূল বিষয় বৃষ্টিতে তাওয়াফ ও তাওয়াফ-পরবর্তী সালাত। এখানে গুনাহ মাফের বর্ণনাও এসেছে। তবে ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার, কারণ হাদিসটি নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বৃষ্টির মধ্যে তাওয়াফ করার একটি বর্ণনা এখানে এসেছে।
- তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত সালাত পড়ার কথা এসেছে।
- আনাস রাঃ পূর্বের গুনাহ মাফের কথা নবী صلى الله عليه وسلم-এর বাণী হিসেবে জানিয়েছেন।
