২৫/৮০. অধ্যায়ঃ
মিনার রাতগুলোতে মক্কায় অবস্হান
সিকায়ার দায়িত্বে বিশেষ অনুমতি: হজ্জের সেবামূলক শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ৩০৬৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৬৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمْ يُرَخِّصِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لأَحَدٍ يَبِيتُ بِمَكَّةَ إِلاَّ لِلْعَبَّاسِ مِنْ أَجْلِ السِّقَايَةِ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আব্বাস (রাঃ) ব্যতীত আর কাউকে মক্কায় রাত কাটানোর অনুমতি দেননি। কারণ তাঁর উপর পানি সরবরাহের দায়িত্ব অর্পিত ছিল।
তাহকীক আলবানীঃ সানাদটি দুর্বল।[৩০৬৬] সহীহুল বুখারী ১৬৩৬, আহমাদ ১৮৪৪। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ইসমাইল বিন মুসলিম সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বাযযার বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, আমরা তার হাদিস দ্বারা দলীল পেশ করি না। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু আলী আল-হাফিয আন-নায়সাবুরী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৮৩, ৩/১৯৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم আব্বাস (রাঃ) ছাড়া আর কাউকে মক্কায় রাত কাটানোর অনুমতি দেননি। কারণ তাঁর উপর পানি সরবরাহের দায়িত্ব ছিল। এই কথাটি আগের বর্ণনার অর্থকে আরও স্পষ্ট করে। এখানে মূল বিষয় হলো—মিনার রাতগুলোতে সাধারণ নিয়মের বাইরে আব্বাস (রাঃ)-এর জন্য বিশেষ ছাড় ছিল, কিন্তু তা ব্যক্তিগত সুবিধার জন্য নয়; বরং হাজীদের সেবা করার কাজের জন্য। তাই এই হাদিস থেকে বুঝি, ইসলাম দায়িত্বশীল সেবাকে গুরুত্ব দেয়। একই সঙ্গে এটাও বোঝা যায়, বিশেষ অনুমতিকে সাধারণ নিয়ম বানানো যায় না। হজ্জের কাজগুলোতে শৃঙ্খলা, সেবা ও সুন্নাহর অনুসরণ—সবই একসাথে দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিশেষ অনুমতি নির্দিষ্ট কারণের সাথে যুক্ত হতে পারে।
- হাজীদের পানি সরবরাহ করা গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ।
- ব্যক্তিগত সুবিধা ও দায়িত্বভিত্তিক অনুমতির মধ্যে পার্থক্য বুঝতে হয়।
