২৫/৭৬. অধ্যায়ঃ

কোরবানীর দিনের ভাষণ

জ্ঞান পৌঁছে দেওয়া, ইখলাস ও মুসলিম জামাআতের সঙ্গে থাকা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ السَّلاَمِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالْخَيْفِ مِنْ مِنًى فَقَالَ ‏ "‏ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَبَلَّغَهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرُ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ ثَلاَثٌ لاَ يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُؤْمِنٍ إِخْلاَصُ الْعَمَلِ لِلَّهِ وَالنَّصِيحَةُ لِوُلاَةِ الْمُسْلِمِينَ وَلُزُومُ جَمَاعَتِهِمْ فَإِنَّ دَعْوَتَهُمْ تُحِيطُ مِنْ وَرَائِهِمْ ‏"‏ ‏.‏

জুবায়র বিন মুতইম (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মিনার মসজিদুল খায়ফে দাঁড়িয়ে বলেনঃ আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন যে আমার কথা শোনে, অতঃপর তা (অন্যদের নিকট) পৌঁছে দেয়। জ্ঞানের অনেক বাহক মূলত জ্ঞানী নয়। কোন কোন জ্ঞানের বাহক যার নিকট জ্ঞান বয়ে নিয়ে যায়, সে তার চেয়ে অধিক জ্ঞানী।তিনটি বিষয়ে মুমিন ব্যক্তির অন্তর প্রতারণা করতে পারে না।(১) একনিষ্ঠভাবে আল্লাহর (সন্তুষ্টি লাভের) জন্য আমল করা,(২) মুসলিম শাসকবর্গকে সদুপদেশ প্রদানে এবং(৩) মুসলিম জামাআতের (সমাজের) সাথে সংঘবদ্ধ থাকার ব্যাপারে। কারণ মুসলমানদের দোয়া তাদেরকে পেছন থেকে পরিবেষ্টন করে রাখে।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩০৫৬] আহমাদ ১৬২৯৬, ১৬৩১২, দারিমী ২২৭, যিলাল ১০৮৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। সুলায়মান বিন তারখান ও সুলায়মান বিন মিহরান বলেন, তিনি মিথ্যুক। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি আমার নিকট হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা) ২. আব্দুস সালাম বিন আবুল জানুব সম্পর্কে আবু বাকর আল-বাযযার বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মিথ্যার সাথে জড়িত। আবু যুরআহ আর-রাযী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি মিথ্যার অভিযোগে অভিযুক্ত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪১৬, ১৮/৬৩ নং পৃষ্ঠাউক্ত হাদিসটি সহীহ কিন্তু মুহাম্মাদ বিন ইসহাক ও আব্দুস সালাম বিন আবুল জানুব এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৯৩ টি শাহিদ হাদিস রয়েছে, ১ টি জাল, ৩৩ টি খুবই দুর্বল, ১১৪ টি দুর্বল, ৬৭ টি হাসান, ৭৮ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ২৬৫৬, ২৬৫৭, ২৬৫৮, আবু দাউদ ৩৬৬০, দারিমী ২২৭, ২২৮, ২২৯, ২৩০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মিনার মসজিদুল খায়ফে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি দোয়া করেন, আল্লাহ সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল রাখুন, যে তাঁর কথা শুনে অন্যদের কাছে পৌঁছে দেয়। তিনি বলেন, জ্ঞানের অনেক বাহক নিজে গভীর জ্ঞানী নাও হতে পারে; আবার যার কাছে জ্ঞান পৌঁছে দেওয়া হয়, সে কখনো বাহকের চেয়ে বেশি বুঝতে পারে। এরপর তিনি তিনটি বিষয় বলেন, যেগুলো নিয়ে মুমিনের অন্তর প্রতারণা করে না: আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমল করা, মুসলিম শাসকদের সদুপদেশ দেওয়া এবং মুসলিম জামাআতের সঙ্গে থাকা। হাদিসটি জ্ঞান প্রচার, ইখলাস, নসিহত ও ঐক্যের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم-এর কথা শুনে অন্যদের কাছে পৌঁছে দেওয়া মূল্যবান কাজ।
  • যে জ্ঞান বহন করে, সে সব সময় সবচেয়ে বেশি বুঝে—এমন নয়।
  • আমল আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া উচিত।
  • মুসলিম সমাজের সঙ্গে যুক্ত থাকা ও সদুপদেশ দেওয়া গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন