২৫/৭৪. অধ্যায়ঃ
হজ্জের অনুষ্ঠানাদিতে অগ্রপশ্চাৎ করা
কুরবানির দিন হজ্জের কাজের ক্রম: নবী صلى الله عليه وسلم-এর ‘কোনো দোষ নেই’ উত্তর
সুনানে ইবনে মাজাহ : ৩০৫২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৫২
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَعَدَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِمِنًى يَوْمَ النَّحْرِ لِلنَّاسِ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ " لاَ حَرَجَ " . ثُمَّ جَاءَهُ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ " لاَ حَرَجَ " . فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَىْءٍ قُدِّمَ قَبْلَ شَىْءٍ إِلاَّ قَالَ " لاَ حَرَجَ " .
জাবির বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানির দিন লোকেদের উদ্দেশে মিনায় বসলেন। এক ব্যক্তি তাঁর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি কুরবানি করার পূর্বে মাথা মুণ্ডন করিয়েছি। তিনি বলেন: কোনো দোষ নেই। অপর এক ব্যক্তি তাঁর নিকট এসে বললো, ইয়া রাসূলুল্লাহ! আমি কংকর নিক্ষেপের পূর্বে কুরবানি করেছি। তিনি বলেন: কোনো দোষ নেই। সেদিন কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠানের আগে বা পরে সম্পন্ন করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: কোনো দোষ নেই।
তাহকীক আলবানীঃ হাসান সহীহ।[৩০৫২] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী উসামাহ বিন যায়দ সম্পর্কে ইবনু হিব্বান তাকে সিকাহ উল্লেখ করে বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আল-আজলী তাকে সিকাহ বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে দলীল হিসেবে নয়। ইমাম নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩১৭, ২/৩৪৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কুরবানির দিন মিনায় বসে মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। একজন এসে বলল, সে কুরবানি করার আগে মাথা মুণ্ডন করেছে। নবী صلى الله عليه وسلم বললেন, কোনো দোষ নেই। আরেকজন বলল, সে কংকর নিক্ষেপের আগে কুরবানি করেছে। নবী صلى الله عليه وسلم তাতেও বললেন, কোনো দোষ নেই। এরপর বর্ণনায় বলা হয়েছে, সেদিন কোনো অনুষ্ঠান অন্য অনুষ্ঠানের আগে বা পরে সম্পন্ন করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি “কোনো দোষ নেই” বলতেন। এই হাদিস হজ্জের কুরবানির দিন, মিনা, মাথা মুণ্ডন, কুরবানি ও কংকর নিক্ষেপের ক্রম নিয়ে খুব পরিষ্কার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরবানির দিনে মিনায় নবী صلى الله عليه وسلم মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন।
- কুরবানির আগে মাথা মুণ্ডন করলে তিনি ‘কোনো দোষ নেই’ বলেছেন।
- কংকর নিক্ষেপের আগে কুরবানির প্রশ্নেও একই উত্তর এসেছে।
- হজ্জের দিনে কাজের ক্রম নিয়ে হাদিসে সহজতা দেখা যায়।
