২৫/৬৯. অধ্যায়ঃ

হজ্জ আদায়কারী কখন তালবিয়া পাঠ বন্ধ করবে ?

জামরাতুল আকাবা পর্যন্ত তালবিয়া পাঠের সুন্নত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৪০

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ خُصَيْفٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ كُنْتُ رِدْفَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَمَا زِلْتُ أَسْمَعُهُ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ فَلَمَّا رَمَاهَا قَطَعَ التَّلْبِيَةَ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

ফাদল ইবন আব্বাস (রাঃ) বলেছেন, আমি নবী (ﷺ) এর সাথে একই বাহনে তাঁর পিছনে সওয়ার ছিলাম। আমি তাঁকে অনবরত তালবিয়া পাঠ করতে শুনেছি, যতক্ষণ না তিনি জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করেছেন। তিনি যখন তা নিক্ষেপ করেন, তখন তালবিয়া পাঠ বন্ধ করেছেন।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩০৪০] সহীহুল বুখারী ১৫৪৪, ১৬৭০,১৬৮৫, ১৬৮৭, মুসলিম ১২৮১, ১২৮২, তিরমিযী ৯১৮, নাসায়ী ৩০২০, ৩০৫২, ৩০৫৫, ৩০৭৯, ৩০৮০, ৩০৮১, ৩০৮২, আবূ দাউদ ১৮১৫, আহমাদ ১৭৯৪, ১৮০১, ১৮১১, ১৮২৪, ১৮৩৪, দারেমী ১৯০২, ইরওয়া ১০৯৮, রাওদুন নাদীর ৮৩৪। তাহকীক আলবানীঃ সহীহ।উক্ত হাদিসের রাবী খুসায়ফ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি যখন সিকাহ রাবী থেকে হাদিস বর্ণনা করেন তখন তার হাদিস গ্রহন করতে সমস্যা নেই। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তার হিফযের দুর্বলতা সম্পর্কে সমালোচনা রয়েছে। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশিক্তি দুর্বল, তিনি মুরজিয়া মতাবলম্বী। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশক্তি দুর্বল। মুহাম্মাদ বিন ইসহাক বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৬৯৩, ৮/২৫৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাদল ইবন আব্বাস (রাঃ) নিজের দেখা একটি গুরুত্বপূর্ণ হজ্জের আমল বর্ণনা করেছেন। তিনি নবী صلى الله عليه وسلم-এর সাথে একই বাহনে পিছনে বসা ছিলেন। তাই তিনি সরাসরি শুনেছেন যে নবী صلى الله عليه وسلم অনবরত তালবিয়া পাঠ করছিলেন। এই তালবিয়া চলেছে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করার আগ পর্যন্ত। যখন তিনি কংকর নিক্ষেপ করলেন, তখন তালবিয়া বন্ধ করলেন। এখানে মূল শিক্ষা হলো, হজ্জের আমলে তালবিয়া একটি গুরুত্বপূর্ণ যিকির, তবে এর একটি নির্দিষ্ট সীমাও আছে। জামরাতুল আকাবা, কংকর নিক্ষেপ এবং তালবিয়া বন্ধ করার বিষয়টি হাদিসে পরিষ্কারভাবে এসেছে। তাই হজ্জের তালবিয়া কখন বন্ধ করতে হয়—এই প্রশ্নের সরাসরি উত্তর এই বর্ণনায় পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জে তালবিয়া পাঠ নবী صلى الله عليه وسلم-এর অনুসরণীয় আমল।
  • জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ পর্যন্ত তালবিয়া চালু ছিল।
  • কংকর নিক্ষেপের পর নবী صلى الله عليه وسلم তালবিয়া বন্ধ করেছেন।
  • সাহাবীগণ নবী صلى الله عليه وسلم-এর আমল খুব মনোযোগ দিয়ে সংরক্ষণ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন