২৫/৬৪. অধ্যায়ঃ

যেখানে দাঁড়িয়ে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করতে হয়।

জামরাতুল আকাবায় সাত কংকর ও তাকবীর: নবীজির সরাসরি আমল

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৩১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ، عَنْ أُمِّهِ، قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ النَّحْرِ عِنْدَ جَمْرَةِ الْعَقَبَةِ اسْتَبْطَنَ الْوَادِيَ فَرَمَى الْجَمْرَةَ بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ ثُمَّ انْصَرَفَ ‏.‏حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ، عَنْ أُمِّ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ ‏.‏

উম্মু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি কুরবানীর দিন জামরাতুল আকাবার নিকটে উপত্যকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে নবী (ﷺ) কে সাতটি কংকর নিক্ষেপ করতে দেখেছি। তিনি প্রতিটি কংকর নিক্ষেপের সাথে সাথে তাকবির ধ্বনি উচ্চারণ করেন, অতঃপর প্রত্যাবর্তন করেন।

তাহকীক আলবানীঃ হাসান।[৩০৩১] আবূ দাউদ ১৯৬৬, আহমাদ ১৫৬৫৭, ২৬৫৯০, সহীহ আবু দাউদ ১৭১৫-১৭১৭। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ইয়াযীদ বিন আবু যিয়াদ সম্পর্কে আহমাদ বিন সালিহ তাকে সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যাবে কিন্তু দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৯৯১, ৩২/১৩৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বর্ণনাকারী বলেন, তিনি কুরবানির দিন জামরাতুল আকাবার কাছে উপত্যকার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে নবী (صلى الله عليه وسلم)-কে সাতটি কংকর নিক্ষেপ করতে দেখেছেন। নবী (صلى الله عليه وسلم) প্রতিটি কংকর নিক্ষেপের সাথে তাকবীর বলেন এবং এরপর ফিরে যান। এই বর্ণনায় “জামরাতুল আকাবায় রমি”, “সাত কংকর নিক্ষেপ”, “প্রতিটি কংকরে তাকবীর” এবং “কুরবানির দিনের রমি” — সব বিষয় সরাসরি আছে। হাদিসটি খুব কাজভিত্তিক; এতে অতিরিক্ত ব্যাখ্যা নেই। তাই যারা হজ্জের রমির পদ্ধতি জানতে চান, তাদের জন্য এটি সহজ ভাষায় একটি পরিষ্কার দলিল। এখানে সংখ্যা, যিকির এবং কাজ শেষ করে ফিরে যাওয়ার বিষয়টি একসাথে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) জামরাতুল আকাবায় সাতটি কংকর নিক্ষেপ করেছেন।
  • প্রতিটি কংকর নিক্ষেপের সাথে তাকবীর বলেছেন।
  • কংকর নিক্ষেপের পর তিনি ফিরে গেছেন।
  • কুরবানির দিনের রমির সরাসরি আমল এই হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন