২৫/৬৪. অধ্যায়ঃ
যেখানে দাঁড়িয়ে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করতে হয়।
জামরাতুল আকাবায় সাত কংকর ও তাকবীর: ইবনু মাসউদ (রাঃ)-এর বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ৩০৩০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৩০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ لَمَّا أَتَى عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ جَمْرَةَ الْعَقَبَةِ اسْتَبْطَنَ الْوَادِيَ وَاسْتَقْبَلَ الْكَعْبَةَ وَجَعَلَ الْجَمْرَةَ عَلَى حَاجِبِهِ الأَيْمَنِ ثُمَّ رَمَى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ ثُمَّ قَالَ مِنْ هَاهُنَا وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ .
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) জামরাতুল আকাবায় পৌঁছে উপত্যকার নিম্নভূমিতে কাবাকে সামনে রেখে এবং জামরাতুল আকাবাকে ডান দিকে রেখে সাতটি কংকর নিক্ষেপ করেন। তিনি প্রতিটি কংকর নিক্ষেপের সাথে সাথে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন, অতঃপর বলেন, “সেই মহান সত্তার শপথ যিনি ব্যতীত কোন ইলাহ নেই! যে মহান ব্যক্তির উপর সূরা বাকারা নাযিল হয়েছিল তিনি এখান থেকে কংকর নিক্ষেপ করেছিলেন।”
[৩০৩০] সহীহুল বুখারী ১৭৪৭, ১৭৪৮, ১৭৪৯, ১৭৫০, মুসলিম ১২৯৬, তিরমিযী ৯০১, নাসায়ী ৩০৭০, ৩০৭১, ৩০৭২, ৩০৭৩, আবূ দাঊদ ১৯৭৪, আহমাদ ৩৫৩৮, ৩৯৯২, ৪০৫১, ৪৩৪৬, ৪৩৫৭। আত তা’লীক আলা ইবনু খুমায়যাহ ২৮৮০, সহীহ আবূ দাঊদ ১২৭৩। উক্ত হাদীসের রাবী আল-মাসঊদী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইবনু নুমায়র বলেন, তিনি সিকাহ তবে শেষ বয়সে হাদীস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আহমাদ বিন হাম্বাল বলেন, তিনি সিকাহ তবে বাগদাদে হাদীস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আলী ইবনুল মাদানী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কালামঃ রাবী নং ৩৮৭২, ১৭/২১৯ নং পৃষ্ঠা)।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপের পদ্ধতি দেখিয়েছেন। তিনি উপত্যকার নিম্নভূমিতে দাঁড়ান, কাবাকে সামনে রাখেন এবং জামরাতুল আকাবাকে ডান দিকে রাখেন। এরপর সাতটি কংকর নিক্ষেপ করেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সঙ্গে তাকবীর বলেন। তারপর তিনি শপথ করে বলেন, যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে, তিনি এখান থেকেই কংকর নিক্ষেপ করেছিলেন। “জামরাতুল আকাবায় সাত কংকর”, “রমির সময় তাকবীর” এবং “ইবনু মাসউদ রমি হাদিস” — এই হাদিসের প্রধান সার্চ টার্ম। হাদিসটি সাহাবির আমল ও তাঁর নিশ্চিত বর্ণনার মাধ্যমে নবী (صلى الله عليه وسلم)-এর পদ্ধতি বুঝিয়ে দেয়। এতে স্থান, দিক, সংখ্যা এবং তাকবীর—চারটি বিষয় স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জামরাতুল আকাবায় সাতটি কংকর নিক্ষেপের কথা এসেছে।
- প্রতিটি কংকর নিক্ষেপের সঙ্গে তাকবীর বলার বর্ণনা আছে।
- ইবনু মাসউদ (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর আমল অনুসরণ করে পদ্ধতি দেখিয়েছেন।
- রমির স্থানের দিকনির্দেশনাও এই বর্ণনায় এসেছে।
