২৫/৩৫. অধ্যায়ঃ
মুলতাযাম-এর বর্ণনা।
হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝের আমল: সুন্নাহভিত্তিক শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৯৬২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৬২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ سَمِعْتُ الْمُثَنَّى بْنَ الصَّبَّاحِ، يَقُولُ حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ طُفْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَلَمَّا فَرَغْنَا مِنَ السَّبْعِ رَكَعْنَا فِي دُبُرِ الْكَعْبَةِ فَقُلْتُ أَلاَ نَتَعَوَّذُ بِاللَّهِ مِنَ النَّارِ . قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ . قَالَ ثُمَّ مَضَى فَاسْتَلَمَ الرُّكْنَ ثُمَّ قَامَ بَيْنَ الْحَجَرِ وَالْبَابِ فَأَلْصَقَ صَدْرَهُ وَيَدَيْهِ وَخَدَّهُ إِلَيْهِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَفْعَلُ .
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আব্দুল্লাহ বিন আমর (রাঃ) এর সাথে বাইতুল্লাহ তাওয়াফ করলাম। আমরা সাতবার তাওয়াফ শেষে কাবার পশ্চাতে নামাজ পড়লাম। অতঃপর আমি বললাম, আমরা কি আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করব না? তিনি বলেন, আমি আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। রাবী বলেন, অতঃপর তিনি অগ্রসর হয়ে হাজরে আসওয়াদ চুম্বন করেন, অতঃপর হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝ বরাবর দাঁড়ান, অতঃপর তার নিজের বুক, হাতদ্বয় ও গাল তার সাথে লাগান এবং বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি।
তাহকীক আলবানীঃ হাসান।২৯৬২] আবূ দাউদ ১৮৯৯, সহীহাহ ২১৩৮। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী আল মুসান্না ইবনুস সাব্বাহ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, পূর্ব ইমামগণ তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। আবু হাতিম আর-রাযী ও ইমাম তিরমিযি বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নয়, তিনি মিথ্যার অভিযোগে অভিযুক্ত। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি হাদিস বর্ণনায় খুবই দুর্বল। আলী ইবনুল জুনায়দ বলেন, তার মিথ্যা বলার ব্যাপারে অভিযোগ রয়েছে। মুহাম্মাদ বিন সাহনুন, মুহাম্মাদ বিন সা'দ ও মুহাম্মাদ বিন আম্মার তার সকলে বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৭৭৩, ২৭/২০৩ নং পৃষ্ঠা)উক্ত হাদিসটি সহীহ কিন্তু আল মুসান্না ইবনুস সাব্বাহ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৬ টি শাহিদ হাদিস রয়েছে, ৪ টি খুবই দুর্বল, ৭ টি দুর্বল, ১ টি হাসান, ১৪ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আবু দাউদ ১৮৯৯, মুসান্নাফ আবদুর রাযযাক ৯০৪৩, শুআবুল ঈমান ৪০৫৮।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আব্দুল্লাহ বিন আমর (রাঃ)-এর সাথে সাতবার বাইতুল্লাহ তাওয়াফ করার কথা এসেছে। তাওয়াফ শেষে কাবার পশ্চাতে সালাত পড়া হয়, তারপর জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার কথা বলা হয়। এরপর তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝ বরাবর দাঁড়িয়ে বুক, হাত ও গাল লাগান। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এমন করতে দেখেছেন। হাদিসটির মূল বিষয় হলো তাওয়াফের পর কিছু নির্দিষ্ট আমল এবং নবীজির অনুসরণ। এখানে অতিরিক্ত দাবি না করে বলা যায়, সাহাবীরা হজ্জের আমলে নবীজির দেখা পদ্ধতি সংরক্ষণ করতেন এবং তা অনুসরণ করতেন। তাই এই হাদিস পড়ার সময় আমাদের উচিত ঘটনাটি যেমন এসেছে তেমনভাবে বোঝা, বাড়তি সিদ্ধান্ত না টানা, এবং মূল আমলটি স্পষ্টভাবে মনে রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাতবার তাওয়াফ শেষে সালাত পড়ার বর্ণনা এসেছে।
- জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হাদিসে উল্লেখ আছে।
- হাজরে আসওয়াদ চুম্বন করার আমল বর্ণিত হয়েছে।
- সাহাবীরা নবীজির দেখা আমলকে গুরুত্ব দিয়ে অনুসরণ করতেন।
