২৫/১০. অধ্যায়ঃ

জীবিত ব্যক্তি হজ্জ করতে অপারগ হলে তার পক্ষ থেকে হজ্জ করা

বাহনে বসতেও অক্ষম পিতার পক্ষ থেকে হজ্জ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯০৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كُرَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَخْبَرَنِي حُصَيْنُ بْنُ عَوْفٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي أَدْرَكَهُ الْحَجُّ وَلاَ يَسْتَطِيعُ أَنْ يَحُجَّ إِلاَّ مُعْتَرِضًا ‏.‏ فَصَمَتَ سَاعَةً ثُمَّ قَالَ ‏ "‏ حُجَّ عَنْ أَبِيكَ ‏"‏ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে হুসাইন বিন আওফ (রাঃ) অবহিত করেছেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার পিতার উপর হজ্জ ফরজ হয়েছে, কিন্তু তিনি হজ্জ করতে সক্ষম নন-যদি না তাঁকে হাওদার সাথে বেঁধে দেয়া হয়। তিনি মুহূর্তকাল নীরব থাকার পর বলেনঃ তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ করো।

তাহকীক আলবানীঃ সানাদটি দুর্বল।[২৯০৮] নাসায়ী ৫৩৯৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দলীলযোগ্য নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় সালেহ কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা) ২. মুহাম্মাদ বিন কুরায়ব সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তার দুর্বলতা সহকারে তার হাদিস লিখা যায়। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী, ইবনু হাজার আল-আসকালানী, ইমাম দারাকুতনী ও ইমাম যাহাবী তারা সকলে তাকে দুর্বল বলেছেন। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। মুহাম্মাদ বিন আবদুল্লাহ বিন নুমায়র বলেন, তিনি দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৭২, ২৬/৩৩৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুসাইন বিন আওফ (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর কাছে বলেন, তাঁর পিতার উপর হজ্জ ফরজ হয়েছে, কিন্তু তিনি হজ্জ করতে সক্ষম নন। এমন অবস্থা যে, তাঁকে হাওদার সাথে বেঁধে না দিলে তিনি বসতেও পারবেন না। নবী صلى الله عليه وسلم কিছুক্ষণ নীরব থাকেন, তারপর বলেন, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ করো। এই বর্ণনায় অক্ষমতার মাত্রা খুব স্পষ্টভাবে এসেছে। তাই “অক্ষম পিতার বদলি হজ্জ” বিষয়ে এটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এখানে নবী صلى الله عليه وسلم-এর নীরবতা এবং পরে উত্তর দেওয়া আমাদের শেখায়, গুরুত্বপূর্ণ দ্বীনি প্রশ্নে ভেবে-চিন্তে নির্দেশ দেওয়া হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুতর শারীরিক অক্ষমতার ক্ষেত্রে পিতার পক্ষ থেকে হজ্জ করার কথা এসেছে।
  • হজ্জ ফরজ হলেও অক্ষমতার বাস্তব অবস্থা বিবেচ্য।
  • দ্বীনি প্রশ্নে তাড়াহুড়া না করে সঠিক উত্তর নেওয়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন