২৫/৫. অধ্যায়ঃ

হাজ্জীগনের দুআ’র ফযিলত

হজ্জযাত্রী ও উমরাকারীর দোয়া: আল্লাহর প্রতিনিধিদলের মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৯২

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَالِحٍ، - مَوْلَى بَنِي عَامِرٍ - حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏ "‏ الْحُجَّاجُ وَالْعُمَّارُ وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হজ্জযাত্রীগণ ও উমরার যাত্রীগণ আল্লাহর প্রতিনিধিদল। তারা তাঁর নিকট দোয়া করলে তিনি তাদের দোয়া কবুল করেন এবং তাঁর নিকট মাফ চাইলে তিনি তাদের ক্ষমা করেন।

তাহকীক আলবানীঃ দঈফ।[২৮৯২] নাসায়ী ২৬২৫, ৩০৭০, আত-তালীকুর রাগীব ২/১০৮, ১০৯, মিশকাত ৩৫৩৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী সালিহ বিন আবদুল্লাহ বিন সালিহ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৮২২, ১৩/৬৪ নং পৃষ্ঠা) ২. ইয়াকুব বিন ইয়াহইয়া বিন আব্বাদ বিন আবদুল্লাহ ইবনুয যুবায়র সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত। ইমাম যাহাবী বলেন, তিনি হুজ্জাহ নয়। যুবায়র বিন বাক্কার বলেন, তিনি ফাদল এর দ্বারা পরিচিত ছিলেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭১০৭, ৩২/৩৭৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো হজ্জ ও উমরার যাত্রীদের মর্যাদা এবং তাদের দোয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, হজ্জযাত্রী ও উমরার যাত্রীগণ আল্লাহর প্রতিনিধিদল। তারা আল্লাহর কাছে দোয়া করলে তিনি তাদের দোয়া কবুল করেন, আর ক্ষমা চাইলে তিনি তাদের ক্ষমা করেন। হাদিসটি হজ্জ ও উমরার সফরকে সাধারণ ভ্রমণ থেকে আলাদা করে দেখায়। এটি আল্লাহর ঘরের দিকে যাওয়ার সফর, যেখানে বান্দা দোয়া, কান্না ও ক্ষমা চাওয়ার সুযোগ পায়। তাই হজ্জ-উমরার সময় নিজের জন্য, পরিবার ও মুসলিমদের জন্য ভালো দোয়া করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজ্জ ও উমরার যাত্রীদের বিশেষ মর্যাদার কথা হাদিসে এসেছে।
  • এই সফরে দোয়া ও ইস্তিগফারের গুরুত্ব বেশি।
  • হজ্জ-উমরা শুধু যাওয়া-আসা নয়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার আমল।
  • পবিত্র সফরে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন