২৪/২৬. অধ্যায়ঃ

মুশরিকদের পাত্রে আহার করা

মুশরিকদের পাত্র ব্যবহার: প্রয়োজন হলে ভালোভাবে ধোয়ার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৩১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي أَبُو فَرْوَةَ، يَزِيدُ بْنُ سِنَانٍ حَدَّثَنِي عُرْوَةُ بْنُ، رُوَيْمٍ اللَّخْمِيُّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، - قَالَ وَلَقِيَهُ وَكَلَّمَهُ - قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُدُورُ الْمُشْرِكِينَ نَطْبُخُ فِيهَا قَالَ ‏"‏ لاَ تَطْبُخُوا فِيهَا ‏"‏ ‏.‏ قُلْتُ فَإِنِ احْتَجْنَا إِلَيْهَا فَلَمْ نَجِدْ مِنْهَا بُدًّا قَالَ ‏"‏ فَارْحَضُوهَا رَحْضًا حَسَنًا ثُمَّ اطْبُخُوا وَكُلُوا ‏"‏ ‏.‏

আবূ সা’লাবাহ আল-খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ! মুশরিকদের হাঁড়ি-পাতিলে কি আমরা রান্না করব? তিনি বলেন: তোমরা তাতে রান্না করো না। আমি বললাম, আমরা যদি এর মুখাপেক্ষী হয়ে পড়ি এবং সেগুলো ছাড়া যদি আমরা পাত্র না পাই? তিনি বলেন: তাহলে তোমরা তা উত্তমরূপে ধুয়ে নাও, অতঃপর তাতে রান্না করো এবং আহার করো।

তাহকীক আলবানীঃ সহীহ।[২৮৩১]আবূ দাউদ ৩৮৩৯, আল-ইরওয়া ৩৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবু ফারওয়াহ ইয়াযীদ বিন সিনান সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি হাদিস গ্রহনে শিথিল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০০১, ৩২/১৫৫ নং পৃষ্ঠা)উক্ত হাদিসটি সহিহ কিন্তু আবু ফারওয়াহ ইয়াযীদ বিন সিনান এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৭৯ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৫৪৭৮, ৫৪৮৮, ৫৪৯৫, মুসলিম ১৯৩২, তিরমিযি ১৫৬০, ১৭৯৬, আবু দাউদ ৩৮৩৯, দারিমী ২৪৯৯, আহমাদ ১৭২৭৭, ১৭২৯৮, দারাকুতনী ৪৭৫৬, মুসান্নাফ আবদুর রাযযাক ৫৮০৩, ১০১৫১, শারহুস সুন্নাহ ২৭৭১।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুশরিকদের হাঁড়ি-পাতিলে রান্না করার বিষয়ে প্রশ্ন করা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে বলেন, তোমরা তাতে রান্না করো না। প্রশ্নকারী বলেন, যদি আমরা এগুলোর মুখাপেক্ষী হয়ে পড়ি এবং আর কোনো পাত্র না পাই? তখন নবীজি বলেন, তা উত্তমভাবে ধুয়ে নাও, তারপর তাতে রান্না করো এবং খাও। এই হাদিসে খাদ্য ও পাত্র ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনের অবস্থার কথা এসেছে। মূল শিক্ষা হলো, সন্দেহজনক বা অন্যের ব্যবহৃত পাত্র হলে আগে ভালোভাবে ধুয়ে নেওয়া। তবে হাদিসটি নির্দিষ্টভাবে মুশরিকদের পাত্র এবং প্রয়োজনের অবস্থার প্রসঙ্গে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজন না হলে মুশরিকদের পাত্রে রান্না না করার নির্দেশ এসেছে।
  • প্রয়োজনে পাত্র ভালোভাবে ধুয়ে ব্যবহার করা যায়।
  • খাদ্য ও রান্নার পাত্রে পরিচ্ছন্নতা জরুরি।
  • প্রশ্নের উত্তরে নবীজি প্রয়োজনের অবস্থাকে আলাদা করেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন