২৪/২৬. অধ্যায়ঃ

মুশরিকদের পাত্রে আহার করা

নাসারাদের খাদ্য সম্পর্কে সন্দেহ না বাড়ানোর নববী শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৩০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ طَعَامِ النَّصَارَى فَقَالَ ‏ "‏ لاَ يَخْتَلِجَنَّ فِي صَدْرِكَ طَعَامٌ ضَارَعْتَ فِيهِ نَصْرَانِيَّةً ‏"‏ ‏.‏

হুলব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নাসারাদের (খ্রিস্টানদের) খাদ্যদ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, “তোমার অন্তরে যেন কোন খাদ্য সন্দেহ সৃষ্টি না করে, তাহলে তুমিও এ ক্ষেত্রে নাসারাদের অনুরূপ হয়ে যাবে।”

তাহকীক আলবানীঃ সহীহ।[২৮৩০] তিরমিযী ১৫৬৫, আবূ দাউদ ৩৭৮৪, আহমাদ ২১৪৫৮, হিজাবুল মারআহ ৯২। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী সিমাক বিন হারব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তার পূর্বে বর্ণিত হাদিস যারা শ্রবন করেছেন তা সহীহ। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৯, ১২/১১৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাসারাদের খাদ্যদ্রব্য সম্পর্কে প্রশ্ন করা হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উত্তর দেন, তোমার অন্তরে যেন কোনো খাদ্য সন্দেহ সৃষ্টি না করে, তাহলে তুমিও এ ক্ষেত্রে নাসারাদের মতো হয়ে যাবে। হাদিসটি খাদ্য, সন্দেহ এবং অন্তরের অস্থিরতা নিয়ে একটি সংক্ষিপ্ত শিক্ষা দেয়। এখানে মূল কথা হলো, খাদ্যের বিষয়ে অকারণ সন্দেহে পড়ে নিজেকে কষ্টে ফেলা ঠিক নয়। তবে হাদিসে নির্দিষ্টভাবে নাসারাদের খাদ্য সম্পর্কে প্রশ্ন ও তার উত্তর এসেছে; তাই এর বাইরে বড় কোনো বিধান বানানো উচিত নয়। যারা খাদ্য নিয়ে সন্দেহ, হালাল খাবার বা অন্য ধর্মাবলম্বীর খাবার সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বর্ণনা প্রাসঙ্গিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাদ্য বিষয়ে অকারণ সন্দেহ অন্তরে অস্থিরতা তৈরি করতে পারে।
  • নবীজি প্রশ্নের উত্তরে সন্দেহে না জড়ানোর শিক্ষা দিয়েছেন।
  • হাদিসটি নাসারাদের খাদ্য প্রসঙ্গে এসেছে।
  • খাদ্য নিয়ে ভারসাম্যপূর্ণ মনোভাব রাখা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন