২৪/২৩. অধ্যায়ঃ
যুদ্ধক্ষেত্রে ক্রয়-বিক্রয় করা
যুদ্ধাভিযানে ক্রয়-বিক্রয়: তাবুকের বাস্তব উদাহরণ
সুনানে ইবনে মাজাহ : ২৮২৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮২৩
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنَا سُنَيْدُ بْنُ دَاوُدَ، عَنْ خَالِدِ بْنِ حَيَّانَ الرَّقِّيِّ، أَنْبَأَنَا عَلِيُّ بْنُ عُرْوَةَ الْبَارِقِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، قَالَ رَأَيْتُ رَجُلاً سَأَلَ أَبِي عَنِ الرَّجُلِ، يَغْزُو فَيَشْتَرِي وَيَبِيعُ وَيَتَّجِرُ فِي غَزْوِهِ فَقَالَ لَهُ أَبِي كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِتَبُوكَ نَشْتَرِي وَنَبِيعُ وَهُوَ يَرَانَا وَلاَ يَنْهَانَا .
যায়দ বিন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
আমি দেখলাম এক ব্যক্তি আমার পিতার নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করছেন, যে যুদ্ধে যোগদান করে যুদ্ধক্ষেত্রে ক্রয়-বিক্রয় করছে। আমার পিতা তাকে বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে তাবুকে অবস্থানকালে ক্রয়-বিক্রয় করতাম। তিনি আমাদের দেখতেন কিন্তু নিষেধ করতেন না।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৮২৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ফিস সুনান ৭/৪০। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী সুনায়দ বিন দাউদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি দুর্বল। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬০০, ১২/১৬১ নং পৃষ্ঠা) ২. খালিদ বিন হায়্যান আর-রাক্কী সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি হাদিস বর্ণনায় শিথিল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৬০১, ৮/৪২ নং পৃষ্ঠা) ৩. আলী বিন উরওয়াহ আল-বারিকী সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যাবে না। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। ইবনু আসিম বলেন, তার অবস্থা সম্পর্কে জানা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১০৮, ২১/৬৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে যুদ্ধাভিযানের সময় ক্রয়-বিক্রয় করার বিষয়ে একটি বাস্তব ঘটনা এসেছে। এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, কেউ যুদ্ধে অংশ নিয়ে যুদ্ধক্ষেত্রে কেনাবেচা করলে তার ব্যাপার কী? উত্তরে বলা হয়, আমরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে তাবুকে থাকাকালে ক্রয়-বিক্রয় করতাম। তিনি আমাদের দেখতেন, কিন্তু নিষেধ করতেন না। এই বর্ণনা থেকে বোঝা যায়, তাবুকের অবস্থায় সাহাবীদের প্রয়োজনীয় কেনাবেচা নবীজি দেখেও বন্ধ করেননি। তবে হাদিসটি শুধু এই নির্দিষ্ট ঘটনার কথা বলছে; এর বাইরে সব ধরনের ব্যবসা বা সব অবস্থার সাধারণ রায় বানানো উচিত নয়। মূল শিক্ষা হলো প্রয়োজনের সময় বৈধ লেনদেন, শৃঙ্খলা ও নববী অনুমোদনের গুরুত্ব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাবুকের সময় সাহাবীরা ক্রয়-বিক্রয় করতেন।
- নবীজি দেখেও নিষেধ করেননি—এটি ঘটনার মূল দিক।
- যুদ্ধাভিযানেও প্রয়োজনীয় লেনদেনের বাস্তবতা ছিল।
- হাদিসের নির্দিষ্ট ঘটনাকে অতিরিক্তভাবে সাধারণীকরণ করা ঠিক নয়।
