২৪/১৯. অধ্যায়ঃ
আল্লাহর রাস্তায় তীরন্দাজী
তীর নিক্ষেপের সওয়াব: লক্ষ্যভেদ হোক বা না হোক
সুনানে ইবনে মাজাহ : ২৮১২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮১২
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ رَمَى الْعَدُوَّ بِسَهْمٍ فَبَلَغَ سَهْمُهُ الْعَدُوَّ أَصَابَ أَوْ أَخْطَأَ فَيَعْدِلُ رَقَبَةً " .
আমর বিন আবাসাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি শত্রুবাহিনীর প্রতি একটি তীর নিক্ষেপ করল, অতঃপর তা শত্রুবাহিনী পর্যন্ত গিয়ে পৌঁছে; লক্ষ্যে আঘাত হানুক বা লক্ষ্যভ্রষ্ট হোক, তা একটি গোলাম আজাদ করার সমান।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৮১২] তিরমিযী ১৬৩৮, বায়হাকী ফিস সুনান ১০/২৭২, বায়হাকী ফিশ শুআব ৪৩৪১, আল-হাকিম ফিল মুসতাদরাক ২/১২১, আত-তালীকুর রাগীব ২/১৭১, তাখরীজু ফিকহুস সায়রাহ ২২৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী কাসিম বিন আবদুর রহমান সম্পর্কে আল-আজালী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তিনি সিকাহ নয়। ইমাম তিরমিযি তাকে সিকাহ বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনার ক্ষেত্রে অপরিচিত। মুফাদদাল বিন গাসসান বলেন, তিনি কুফুরী নয় এমন কওলী বা আমলীগত ফিসক এর সাথে জড়িত।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে শত্রুবাহিনীর দিকে তীর নিক্ষেপের ফজিলত এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি শত্রুবাহিনীর প্রতি একটি তীর নিক্ষেপ করল এবং তীরটি শত্রুবাহিনী পর্যন্ত পৌঁছাল, তা লক্ষ্যে লাগুক বা লক্ষ্যভ্রষ্ট হোক, তার প্রতিদান একটি গোলাম আজাদ করার সমান। এখানে মূল বিষয় হলো আল্লাহর পথে চেষ্টা, তীরন্দাজি এবং নিক্ষেপের সওয়াব। হাদিসে ফলাফলকে একমাত্র শর্ত করা হয়নি; বরং তীর শত্রুবাহিনী পর্যন্ত পৌঁছানোর কথা বলা হয়েছে। তবে এই বর্ণনা যুদ্ধের বিশেষ অবস্থার সঙ্গে সম্পর্কিত, তাই সাধারণ বিনোদনমূলক তীরন্দাজির ওপর সরাসরি একই কথা বসানো উচিত নয়। হাদিসটি শেখায়, আল্লাহর পথে করা সঠিক প্রচেষ্টারও মূল্য আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শত্রুবাহিনীর দিকে তীর পৌঁছানোর ফজিলত হাদিসে এসেছে।
- লক্ষ্যে লাগুক বা না লাগুক—হাদিসে উভয় অবস্থার কথা আছে।
- আল্লাহর পথে সঠিক চেষ্টা মূল্যহীন হয় না।
- বর্ণনাটি যুদ্ধের নির্দিষ্ট অবস্থার সঙ্গে সম্পর্কিত।
