২৪/১৬. অধ্যায়ঃ
আল্লাহর পথে শহীদ হওয়ার ফযিলাত
শহীদের রূহ: জান্নাতে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ২৮০১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮০১
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، فِي قَوْلِهِ {وَلاَ تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ} قَالَ أَمَا إِنَّا سَأَلْنَا عَنْ ذَلِكَ فَقَالَ " أَرْوَاحُهُمْ كَطَيْرٍ خُضْرٍ تَسْرَحُ فِي الْجَنَّةِ فِي أَيِّهَا شَاءَتْ ثُمَّ تَأْوِي إِلَى قَنَادِيلَ مُعَلَّقَةٍ بِالْعَرْشِ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذِ اطَّلَعَ عَلَيْهِمْ رَبُّكَ اطِّلاَعَةً فَيَقُولُ سَلُونِي مَا شِئْتُمْ . قَالُوا رَبَّنَا وَمَاذَا نَسْأَلُكَ وَنَحْنُ نَسْرَحُ فِي الْجَنَّةِ فِي أَيِّهَا شِئْنَا فَلَمَّا رَأَوْا أَنَّهُمْ لاَ يُتْرَكُونَ مِنْ أَنْ يَسْأَلُوا قَالُوا نَسْأَلُكَ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا إِلَى الدُّنْيَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ . فَلَمَّا رَأَى أَنَّهُمْ لاَ يَسْأَلُونَ إِلاَّ ذَلِكَ تُرِكُوا " .
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তা’আলার নিম্নক্ত বাণী সম্পর্কে বর্ণিতঃ “যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে তারা রিযিকপ্রাপ্ত” (সূরা আল ইমরানঃ ১৬৯)। তিনি বলেন, আমরা উক্ত আয়াতের তাৎপর্য জিজ্ঞেস করলে মহানবী (ﷺ) বলেনঃ শহীদগণের রূহ সবুজ পাখির ন্যায় স্বাধীনভাবে জান্নাতে যত্রতত্র উড়ে বেড়ায় এবং আরশের সাথে ঝুলন্ত ফানুসের মধ্যে বিশ্রাম গ্রহণ করে।একদা তাদের রূহসমূহ ঐ অবস্থায় থাকাকালে তোমার প্রতিপালক তাদের নিকট উদ্ভাসিত হয়ে বলেন, তোমরা যা ইচ্ছা আমার নিকট চাও। তারা বলল, আমাদের প্রতিপালক! আমরা আপনার নিকট আর কি চাবো! আমরা তো স্বাধীনভাবে জান্নাতের যেখানে ইচ্ছা ঘুরে বেড়াই।তারা যখন দেখল যে, কিছু না চাওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে না, তখন তারা বলল, আমরা আপনার নিকট চাই যে, আপনি আমাদের দেহে আমাদের রূহ ফেরত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, যাতে আমরা আপনার রাস্তায় জিহাদ করতে পারি।আল্লাহ যখন দেখলেন যে, তারা এটাই চাচ্ছে, তখন তাদেরকে (স্ব স্ব অবস্থায়) ত্যাগ করা হলো।
তাহকীক আলবানীঃ সহীহ[২৮০১] মুসলিম ১৮৮৭, তিরমিযী ৩০১১, দারেমী ২৮২২, সহীহাহ ২৬৩৩। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮০১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা আলে ইমরানের আয়াতের অর্থ সম্পর্কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যা এসেছে। আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মৃত নয়, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছে রিযিকপ্রাপ্ত। হাদিসে শহীদের রূহকে সবুজ পাখির মতো বলা হয়েছে, যারা জান্নাতে যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায়। তারা আরশের সাথে ঝুলন্ত ফানুসে আশ্রয় নেয়। আল্লাহ তাদের বলেন, যা ইচ্ছা চাও। তারা জানায়, জান্নাতে এমন নেয়ামত পাওয়ার পর আর কী চাইবে। পরে যখন চাওয়া ছাড়া তাদের ছাড়া হচ্ছে না, তখন তারা দুনিয়ায় ফিরে আবার আল্লাহর পথে জিহাদ করতে চায়। এই বর্ণনা শহীদের সম্মান ও আল্লাহর পথে প্রাণ দেওয়ার গভীর আকাঙ্ক্ষা বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শহীদের রূহ জান্নাতে বিশেষ সম্মান পায়।
- আল্লাহর পথে প্রাণ দেওয়া শহীদের কাছে বড় প্রিয় আমল।
- জান্নাতের নেয়ামত শহীদের জন্য আনন্দের কারণ।
- কুরআনের আয়াতের অর্থ হাদিসের মাধ্যমে আরও পরিষ্কার হয়।
