২৪/৪. অধ্যায়ঃ

মহান আল্লাহর রাস্তায় খরচ করার ফযীলাত

আল্লাহর পথে ব্যয় ও বহু গুণ সওয়াবের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৬১

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الْخَلِيلِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَبِي الدَّرْدَاءِ، وَأَبِي، هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَعِمْرَانَ بْنِ الْحُصَيْنِ كُلُّهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏"‏ مَنْ أَرْسَلَ بِنَفَقَةٍ فِي سَبِيلِ اللَّهِ وَأَقَامَ فِي بَيْتِهِ فَلَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ دِرْهَمٍ وَمَنْ غَزَا بِنَفْسِهِ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْفَقَ فِي وَجْهِ ذَلِكَ فَلَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ أَلْفِ دِرْهَمٍ ‏"‏ ‏.‏ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏{وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ}‏ ‏.‏

আবূ দারদা’, আবদুল্লাহ বিন উমার, আবূ হুরাইরা, আবূ উমামা আল-বাহিলী, আবদুল্লাহ বিন আমর হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের খরচ বহন করে এবং সে নিজ আবাসে থেকে যায়, সে তার প্রতিটি দিরহামের বিনিময়ে সাত শত দিরহামের সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি সশরীরে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং এর খরচ বহন করে, তার প্রতিটি দিরহামের বিনিময়ে সে সাত লাখ দিরহামের সওয়াব পায়। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) : “আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন” (সূরা বাকারা: ২৬১)।

তাহকীক আলবানী : দঈফ।[২৭৬১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মিশকাত ৩৮৫৭, আত-তালীকুর রাগীব ২/১৫৭। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আল-খালীল বিন আবদুল্লাহ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইবনু আবদুল হাদী ও ইমাম যাহাবী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায় না। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৭২৯, ৮/৩৩৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর রাস্তায় ব্যয়ের বড় ফজিলত বলা হয়েছে। কেউ নিজে ঘরে থেকে আল্লাহর পথে জিহাদের খরচ পাঠালে প্রতিটি দিরহামের বিনিময়ে সাত শত দিরহামের সওয়াবের কথা এসেছে। আর যে ব্যক্তি নিজে সশরীরে আল্লাহর পথে জিহাদ করে এবং সেই কাজে খরচও করে, তার জন্য প্রতিটি দিরহামের বিনিময়ে সাত লাখ দিরহামের সওয়াবের কথা বলা হয়েছে। শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সূরা বাকারা ২৬১-এর অংশ তিলাওয়াত করেন—আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেন। তাই মূল শিক্ষা হলো, আল্লাহর সন্তুষ্টির জন্য করা খরচ সাধারণ দানের মতো নয়; এতে নিয়ত ও ত্যাগের মূল্য আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে ব্যয় করলে সওয়াব বহু গুণ বাড়তে পারে।
  • ঘরে থেকেও নেক কাজে অর্থ সহায়তা করার মর্যাদা আছে।
  • নিজে অংশ নেওয়া ও খরচ বহন করা আরও বড় ত্যাগের দিক তুলে ধরে।
  • সওয়াব বৃদ্ধি আল্লাহর ইচ্ছার সঙ্গে সম্পর্কিত—এটি হাদিসে আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন