২৪/১. অধ্যায়ঃ

আল্লাহর পথে জিহাদ করার ফযীলত

মুজাহিদের ফজিলত: ক্ষমা, রহমত, সওয়াব ও গনীমত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৫৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ مَضْمُونٌ عَلَى اللَّهِ إِمَّا أَنْ يَكْفِتَهُ إِلَى مَغْفِرَتِهِ وَرَحْمَتِهِ وَإِمَّا أَنْ يَرْجِعَهُ بِأَجْرٍ وَغَنِيمَةٍ وَمَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الَّذِي لاَ يَفْتُرُ حَتَّى يَرْجِعَ ‏"‏ ‏.‏

আবু সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ আল্লাহ তাঁর রাস্তায় জিহাদকারীর জিম্মাদার। হয় তিনি তাকে তাঁর ক্ষমা ও রহমতে ধন্য করে তুলে নেবেন অথবা তাকে সাওয়াব ও গনীমাতসহ ফিরিয়ে আনবেন। আল্লাহর রাস্তায় জিহাদকারী সেই ব্যক্তির ন্যায়, যে অক্লান্তভাবে (দিনভর) সিয়াম রাখে এবং (রাতভর) নামাজ পড়ে, জিহাদ থেকে ফিরে না আসা পর্যন্ত।

তাহকীক আলবানীঃ সহীহ।[২৭৫৪]হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ফিস সুনান ৯/৪২, আত-তালীকুর রাগীব ২/১৭৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ফিরাস (বিন ইয়াহইয়া) সম্পর্কে আহমাদ বিন হাম্বল ও আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭১২, ২৩/১৫২ নং পৃষ্ঠা) ২. আতিয়্যাহ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল, তার হাদিস দলীলযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। ইমাম যাহাবী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯৫৬, ২০/১৪৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীর ফজিলত। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ তাঁর রাস্তায় জিহাদকারীর জিম্মাদার। হয় তিনি তাকে ক্ষমা ও রহমতের দিকে তুলে নেবেন, অথবা তাকে সওয়াব ও গনীমতসহ ফিরিয়ে আনবেন। হাদিসে আরও বলা হয়েছে, আল্লাহর পথে জিহাদকারী এমন ব্যক্তির মতো, যে ক্লান্তিহীনভাবে সিয়াম রাখে এবং নামাজ পড়ে, যতক্ষণ না সে ফিরে আসে। এখানে মূল শিক্ষা হলো, আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করা বড় ইবাদত। তবে হাদিসের ভাষা অনুযায়ী এটি বিশেষভাবে আল্লাহর পথে জিহাদকারীর বিষয়ে বলা হয়েছে। তাই ব্যাখ্যার সময় বিষয়টিকে সাধারণ যে কোনো কাজে টেনে নেওয়া ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে জিহাদকারীর জন্য ক্ষমা ও রহমতের আশা আছে।
  • সে সওয়াব ও গনীমতসহ ফিরে আসতে পারে।
  • হাদিসে মুজাহিদকে সিয়াম ও নামাজে মগ্ন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে।
  • আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করার মর্যাদা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন