২২/৯. অধ্যায়ঃ
আল্লাহর বানী : যে বিত্তহীন, সে যেন ন্যায়সঙ্গতভাবে ভোগ করে
ইয়াতিমের মাল: অভিভাবকের জন্য সতর্ক সীমা
সুনানে ইবনে মাজাহ : ২৭১৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭১৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لاَ أَجِدُ شَيْئًا وَلَيْسَ لِي مَالٌ وَلِي يَتِيمٌ لَهُ مَالٌ قَالَ " كُلْ مِنْ مَالِ يَتِيمِكَ غَيْرَ مُسْرِفٍ وَلاَ مُتَأَثِّلٍ مَالاً " . قَالَ وَأَحْسِبُهُ قَالَ " وَلاَ تَقِي مَالَكَ بِمَالِهِ " .
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বলল, “আমি কিছুই যোগাড় করতে পারছি না এবং আমার ধন-সম্পদও নেই। তবে আমার অধীন এক সম্পদশালী ইয়াতিম আছে।” তিনি বলেনঃ “তুমি তোমার ইয়াতিমের মাল থেকে ভোগ করো অপচয় না করে এবং নিজের জন্য সঞ্চয় না করে।” রাবী বলেন, “আমার মনে হয় তিনি এও বলেছেনঃ তার মালকে তোমার মাল খরচ না করার উপায় বানিও না।”
তাহকীক আলবানীঃ হাসান সহীহ।[২৭১৮] আবূ দাউদ ২৮৭২, সহীহ আবু দাউদ ২৫৫৬, ইরওয়া ১৪৫৬। তাহকীক আলবানীঃ হাসান সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বললেন, তার নিজের কোনো সম্পদ নেই, কিন্তু তার অধীনে একজন সম্পদশালী ইয়াতিম আছে। নবী (صلى الله عليه وسلم) তাকে বললেন, ইয়াতিমের মাল থেকে ভোগ করতে পারো; তবে অপচয় করবে না এবং নিজের জন্য সঞ্চয় করবে না। রাবী বলেন, মনে হয় তিনি আরও বলেছেন—তার মালকে নিজের মাল খরচ না করার উপায় বানিও না। হাদিসটি ইয়াতিমের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের সীমা পরিষ্কার করে। দরকার হলে প্রয়োজনমতো নেওয়া যেতে পারে, কিন্তু তা লোভ, অপচয় বা নিজের সম্পদ বাঁচানোর কৌশল হওয়া যাবে না। ইয়াতিমের মাল একটি আমানত; এতে সতর্কতা ও ন্যায় খুব জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইয়াতিমের মাল অভিভাবকের কাছে আমানত।
- অভাবী হলে প্রয়োজনমতো নেওয়া যেতে পারে, তবে অপচয় নয়।
- ইয়াতিমের সম্পদ নিজের সম্পদ বাঁচানোর উপায় বানানো ঠিক নয়।
