২১/২৪. অধ্যায়ঃ

হত্যাকারী যেভাবে হত্যা করবে, তাকেও সেভাবেই হত্যা করা হবে

মুমূর্ষু বালিকার ইশারা: হত্যার বিচার ও কিসাস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৬৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ يَهُودِيًّا، قَتَلَ جَارِيَةً عَلَى أَوْضَاحٍ لَهَا فَقَالَ لَهَا ‏ "‏ أَقَتَلَكِ فُلاَنٌ ‏"‏ ‏.‏ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ ثُمَّ سَأَلَهَا الثَّانِيَةَ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ ثُمَّ سَأَلَهَا الثَّالِثَةَ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ فَقَتَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ حَجَرَيْنِ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

এক ইহুদি একটি বালিকাকে তার অলঙ্কারের লোভে হত্যা করে। রাসূলুল্লাহ (ﷺ) মুমূর্ষু বালিকাকে (একজনের নামোল্লেখ করে) জিজ্ঞেস করলেনঃ তোমাকে কি অমুকে আঘাত করেছে? সে তার মাথার ইশারায় বলল, না। তিনি আবার (অন্য একজনের নামোল্লেখ করে) তাকে জিজ্ঞেস করলে সে তার মাথার ইশারায় বলল না। তিনি তাকে (ইহুদির নামোল্লেখ করে) আবার জিজ্ঞেস করলে সে তার মাথার ইশারায় বলল, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) উক্ত ইহুদির মাথা দুটি পাথরের মাঝখানে রেখে পিষ্ট করে হত্যা করান।

[২৬৬৬] ইবনু মাজাহ ২৬৬৫, সহীহুল বুখারী ২৪১৩, ২৭৪৬, ৬৮৭৬, ৬৮৭৭, ৬৮৭৯, ৬৮৮৪, ৬৮৮৫, মুসলিম ১৬৭২, তিরমিযী ১৩৯৪, নাসায়ী ৪০৪৪, ৪৭৪১, ৪৭৪২, আবূ দাউদ ৪৫২৭, ৪৫২৮, ৪৫২৯, ৪৫৩৫, ১২৩৩৭, ১২৫৯৪, ১২৬৯৪, দারেমী ২৩৫৫, ইরওয়া ৫/৯২-৯৩। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ইহুদি অলঙ্কারের লোভে একটি বালিকাকে হত্যা করে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুমূর্ষু বালিকাকে কয়েকজনের নাম নিয়ে জিজ্ঞেস করেন। প্রথম দুইবার সে মাথার ইশারায় ‘না’ জানায়। তৃতীয়বার ইহুদির নাম উল্লেখ করলে সে মাথার ইশারায় ‘হ্যাঁ’ বলে। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সেই ইহুদির মাথা দুটি পাথরের মাঝখানে রেখে পিষ্ট করে হত্যা করান। এই বর্ণনায় হত্যার তদন্ত, ভুক্তভোগীর শেষ অবস্থার ইশারা এবং কিসাস—সবগুলো বিষয় এসেছে। মূল শিক্ষা হলো, বিচার করার আগে যাচাই করা হয়েছে; শুধু ধারণার ওপর সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে লোভের কারণে হত্যা কত বড় অপরাধ, সেটিও স্পষ্টভাবে ফুটে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অভিযোগের আগে যাচাইয়ের গুরুত্ব দেখা যায়।
  • মুমূর্ষু ভুক্তভোগীর ইশারাও ঘটনায় ভূমিকা রেখেছে।
  • লোভের কারণে হত্যা গুরুতর অপরাধ হিসেবে এসেছে।
  • কিসাস বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত; ব্যক্তিগত প্রতিশোধ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন