২১/২১. অধ্যায়ঃ
কাফের ব্যক্তিকে হত্যার দায়ে মুসলিম ব্যক্তিকে হত্যা করা যাবে না
কিসাসের বিধান: চুক্তি ও প্রাণের নিরাপত্তা
সুনানে ইবনে মাজাহ : ২৬৬০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يُقْتَلُ مُؤْمِنٌ بِكَافِرٍ وَلاَ ذُو عَهْدٍ فِي عَهْدِهِ " .
ইবনুল আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, কোন কাফেরকে হত্যার অপরাধে কোন মুসলমানকে হত্যা করা যাবে না এবং চুক্তিভুক্ত কোন যিম্মীকেও তার চুক্তি বহাল থাকা অবস্থায় হত্যা করা যাবে না।
[২৬৬০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মিশকাত ৩৪৭৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী হানাশ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বাযযার বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৩৩০, ৬/৪৬৫ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু হানাশ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৬২ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ২৬ টি খুবই দুর্বল, ৬৭ টি দুর্বল, ৬৭ টি হাসান, ১০৩ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ১৮৭০, তিরমিযি ১৪১৩, আবু আউদ ২৭৫১, ৪৫৩০, আহমাদ ৯৯৪, ৯৯৬, ১৬৯৭, ৬৬২৪, ৬৬৫১, ৬৭৫৭, ৬৭৮৮, ৮৫৬২, ৮৯২২।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিসাসের একটি নির্দিষ্ট বিধান বলা হয়েছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো কাফেরকে হত্যার অপরাধে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। একই সঙ্গে তিনি চুক্তিভুক্ত যিম্মীর ব্যাপারেও সতর্ক করেছেন—তার চুক্তি বহাল থাকা অবস্থায় তাকে হত্যা করা যাবে না। তাই হাদিসটির মূল শিক্ষা হলো বিচার ও নিরাপত্তার বিষয়টি আবেগ দিয়ে নয়, নির্দিষ্ট শরয়ি নিয়ম দিয়ে বুঝতে হবে। এখানে ‘চুক্তিভুক্ত যিম্মী’ কথাটি খুব গুরুত্বপূর্ণ। যার সঙ্গে নিরাপত্তা বা চুক্তি আছে, তার অধিকার রক্ষা করা হবে। এই বর্ণনায় মুসলিমের কিসাস, কাফেরের বদলা, যিম্মীর নিরাপত্তা এবং চুক্তি রক্ষার কথা একসঙ্গে এসেছে। তাই হাদিসটি শুধু শাস্তির কথা নয়, বরং প্রতিশ্রুতি ভঙ্গ না করা এবং বিচারকে সীমার মধ্যে রাখার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিসাসের বিধান নির্দিষ্ট নিয়মের অধীন; ব্যক্তিগত আবেগ দিয়ে তা নির্ধারিত হয় না।
- চুক্তিভুক্ত ব্যক্তির নিরাপত্তা চুক্তি বহাল থাকা পর্যন্ত রক্ষা করতে হবে।
- রক্তপণ ও হত্যার বিচার বিষয়ে সীমা মানা জরুরি।
- প্রতিশ্রুতি ও চুক্তি রক্ষা করা ইসলামী বিচারের গুরুত্বপূর্ণ দিক।
