২১/১৬. অধ্যায়ঃ
দাঁতের কিসাস
দাঁত ভাঙার কিসাস: ন্যায়, ক্ষমা ও আল্লাহর বান্দাদের মর্যাদা
সুনানে ইবনে মাজাহ : ২৬৪৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৪৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى أَبُو مُوسَى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَسَرَتِ الرُّبَيِّعُ عَمَّةُ أَنَسٍ ثَنِيَّةَ جَارِيَةٍ فَطَلَبُوا الْعَفْوَ فَأَبَوْا فَعَرَضَ عَلَيْهِمُ الأَرْشَ فَأَبَوْا فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَ بِالْقِصَاصِ . فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ يَا رَسُولَ اللَّهِ تُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ تُكْسَرُ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ " . قَالَ فَرَضِيَ الْقَوْمُ فَعَفَوْا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ " .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তার ফুফু রুবাইয়ি (রাঃ) একটি বালিকার সামনের পাটির দাঁত ভেঙে ফেলেছিল। অপরাধীর গোত্র ক্ষমা প্রার্থনা করলে আহতের গোত্র তা অস্বীকার করে। তারা দিয়াত প্রদানের প্রস্তাব দিলে তাও তারা প্রত্যাখ্যান করে। অতঃপর তারা নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলে, তিনি কিসাস গ্রহণের নির্দেশ দেন।তখন আনাস বিন নদর (রাঃ) বলেন, ইয়া রাসূলুল্লাহ! রুবাইয়ি-র সামনের পাটির দাঁত ভেঙে ফেলা হবে? সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য দীনসহ প্রেরণ করেছেন, তার দাঁত ভাঙা যাবে না। নবী (ﷺ) বলেন, হে আনাস! আল্লাহর কিতাবের বিধান হলো কিসাস।রাবী বলেন, তখন আহত মেয়েটির গোত্র সম্মত হয়ে (কিসাস) ক্ষমা করে দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহর বান্দাদের মধ্যে এমন লোকও আছে, যে আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা অবশ্যই পূর্ণ করার ব্যবস্থা করেন।
[২৬৪৯] সহীহুল বুখারী ২৭০৩, ২৮০৬, ৪৪৯৯, ৪৫০০, ৪৬১১, ৬৮৯৪, মুসলিম ১৬৭৫, নাসায়ী ৪৭৫৫, ৪৭৫৬, ৪৭৫৭, আবূ দাউদ ৪৫৯৫, আহমাদ ১২২৯৩, ১৩৬১৪, মুশকিলাতুল ফিকর ১২৫। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস (রাঃ)-এর ফুফু রুবাইয়ি একটি বালিকার সামনের দাঁত ভেঙে দেন। অপরাধীর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়, আহতের পক্ষ তা মানে না। দিয়াতের প্রস্তাব দেওয়া হলেও তারা তা গ্রহণ করে না। তখন বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি কিসাসের নির্দেশ দেন। আনাস বিন নদর (রাঃ) শপথ করে বলেন, রুবাইয়ির দাঁত ভাঙা হবে না। নবী (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহর কিতাবের বিধান হলো কিসাস। পরে আহত পক্ষ ক্ষমা করে দেয়। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন লোকও আছে, যারা আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তা পূর্ণ করার ব্যবস্থা করেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাঁত ভাঙার ঘটনায় কিসাসের বিধান উল্লেখ হয়েছে।
- ক্ষমা ও দিয়াতের প্রস্তাব থাকলেও আহত পক্ষের সিদ্ধান্ত গুরুত্ব পেয়েছে।
- আল্লাহর কিতাবের বিধানকে নবী (صلى الله عليه وسلم) স্পষ্টভাবে সামনে এনেছেন।
- ক্ষমা করলে বিরোধ মিটে যেতে পারে—এ ঘটনা তা দেখায়।
