২১/১৫. অধ্যায়ঃ

নারীর দিয়াত পরিশোধ করবে তার আসাবাগণ এবং তার মীরাস পাবে তার সন্তানগণ

হত্যাকারী নারীর দিয়াত: আকিলা দেবে, মীরাস পাবে স্বামী-সন্তান

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا مُجَالِدٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ، قَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الدِّيَةَ عَلَى عَاقِلَةِ الْقَاتِلَةِ فَقَالَتْ عَاقِلَةُ الْمَقْتُولَةِ يَا رَسُولَ اللَّهِ مِيرَاثُهَا لَنَا ‏.‏ قَالَ ‏ "‏ لاَ مِيرَاثُهَا لِزَوْجِهَا وَوَلَدِهَا ‏"‏ ‏.‏

জাবির (রাঃ) বলেন হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) হত্যাকারী নারীর উপর ধার্যকৃত দিয়াত প্রদানের দায়িত্ব তার বংশীয় আত্মীয়দের উপর আরোপ করেন। তখন নিহত নারীর বংশীয় আত্মীয়রা বললো, ইয়া রাসূলুল্লাহ! তার মীরাছ কি আমরা পাবো? তিনি বলেনঃ না, তার মীরাছ তার স্বামী ও সন্তানের প্রাপ্য।

[২৬৪৮] আবূ দাউদ ৪৫৭৫, ইরওয়া ২৬৪৯, আস-সাহীহ ২৫৯৯, ২৬০০। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুজালিদ বিন সাঈদ সম্পর্কে ইমাম বুখারী ও ইয়াকুব বিন সুফইয়ান বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ। ইয়াহইয়া বিন সাঈদ আল-কাত্তান বলেন, তিনি যইফ বা দুর্বল। ইবনু মাঈন বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহন করা যাবে না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৭৮০, ২৭/২১৯ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু মুজালিদ বিন সাঈদ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৪৫৫ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ২ টি জাল, ৭১ টি খুবই দুর্বল, ১৬৬ টি দুর্বল, ৯৫ টি হাসান, ১২১ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৫৭৫৮, ৫৭৬০, ৬৭৪০, ৬৯০৪, ৬৯০৬, ৬৯০৮, ৬৯০৯, ৬৯১০, ৭৩১৭, মুসলিম, ১৬৮২, ১৬৮৩, ১৬৮৪, তিরমিযি ১৪১১, ২১১১, আবু দাউদ ৪৫৬৮, ৪৫৭০, ৪৫৭২, ৪৫৭৫, ৪৫৭৬, ৪৫৭৯, দারিমী ২৩৮০, ২৩৮১, আহমাদ ৩৪২৯, ৬৯৮৭, ১৬২৮৮।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হত্যাকারী নারীর উপর ধার্য দিয়াত তার বংশীয় আত্মীয়দের উপর আরোপ করেন। এরপর নিহত নারীর বংশীয় আত্মীয়রা জানতে চায়, তারা কি তার মীরাস পাবে? নবী (صلى الله عليه وسلم) স্পষ্টভাবে বলেন, না; তার মীরাস তার স্বামী ও সন্তানের প্রাপ্য। এখানে দিয়াত পরিশোধের দায় এবং মীরাসের অধিকারকে আলাদা করা হয়েছে। কেউ দিয়াতের সঙ্গে যুক্ত থাকলেই সে মীরাসের অধিকারী হয়ে যায় না। এই বর্ণনা পরিবার, বংশীয় দায়, মীরাস এবং নিহত নারীর অধিকার—এসব বিষয়ে পরিষ্কার দিকনির্দেশনা দেয়। টেক্সটের বাইরে কোনো বাড়তি বিধান এখানে যোগ করা হয়নি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হত্যাকারী নারীর দিয়াত তার বংশীয় আত্মীয়দের উপর আরোপিত হতে পারে।
  • দিয়াতের দায় ও মীরাসের অধিকার আলাদা বিষয়।
  • নিহত নারীর মীরাস তার স্বামী ও সন্তানের প্রাপ্য বলা হয়েছে।
  • অধিকার নির্ধারণে নবী (صلى الله عليه وسلم)-এর স্পষ্ট ফয়সালা অনুসরণীয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন