২১/১৪. অধ্যায়ঃ
হত্যাকারী ওয়ারিস হবে না
হত্যাকারীর মীরাস নেই: দিয়াত আদায় ও উত্তরাধিকার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৬৪৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৪৬
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، أَنَّ أَبَا قَتَادَةَ، - رَجُلٌ مِنْ بَنِي مُدْلِجٍ - قَتَلَ ابْنَهُ فَأَخَذَ مِنْهُ عُمَرُ مِائَةً مِنَ الإِبِلِ ثَلاَثِينَ حِقَّةً وَثَلاَثِينَ جَذَعَةً وَأَرْبَعِينَ خَلِفَةً . فَقَالَ أَيْنَ أَخُو الْمَقْتُولِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَيْسَ لِقَاتِلٍ مِيرَاثٌ " .
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
মুদলিজ গোত্রীয় আবু কাতাদা নামক এক ব্যক্তি নিজ পুত্রকে হত্যা করে। উমর (রাঃ) তার থেকে একশত উট আদায় করেন, যার মধ্যে ছিল তিরিশটি হিক্কা, ত্রিশটি জাযা‘আ এবং চল্লিশটি গর্ভবতী উষ্ট্রী। অতঃপর তিনি বললেন, নিহতের ভাই কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ হত্যাকারীর জন্য (নিহতের) উত্তরাধিকার স্বত্ব নাই।
[২৬৪৬]আহমাদ ৩৪৯, মুয়াত্তা মালেক ১৬২০, ইরওয়া ১৬৭০, ১৬৭১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দলীলযোগ্য নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় সালেহ কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুদলিজ গোত্রীয় আবু কাতাদা নামের এক ব্যক্তি নিজের পুত্রকে হত্যা করার ঘটনা এসেছে। উমর (রাঃ) তার কাছ থেকে একশত উট আদায় করেন। উটগুলোর মধ্যে ত্রিশটি হিক্কা, ত্রিশটি জাযা‘আ এবং চল্লিশটি গর্ভবতী উষ্ট্রী ছিল। এরপর তিনি নিহতের ভাইকে ডাকেন এবং বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন: হত্যাকারীর জন্য নিহতের উত্তরাধিকার স্বত্ব নেই। এই বর্ণনা শুধু নীতিগত কথা নয়; বাস্তব ঘটনায় তার প্রয়োগও দেখায়। দিয়াত, হত্যাকারীর মীরাস এবং ওয়ারিসী অধিকার—সবকিছু এখানে বিচারিকভাবে সাজানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিজ সন্তানকে হত্যা করলেও হত্যাকারী উত্তরাধিকার পাবে না।
- দিয়াত আদায়ের পরও হত্যাকারীর মীরাসের অধিকার থাকে না।
- উমর (রাঃ) বাস্তব ঘটনায় নবী (صلى الله عليه وسلم)-এর কথা প্রয়োগ করেছেন।
- নিহতের অন্য ওয়ারিসদের অধিকার রক্ষা করা বিচারিক দায়িত্ব।
