২১/৯. অধ্যায়ঃ

যে সব অপরাধের ক্ষেত্রে কিসাস বাধ্যকর হয় না

আঘাতের ঘটনায় দিয়াত: কিসাস চাইলেও সীমা মানা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৩৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَعَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ دَهْثَمِ بْنِ قُرَّانَ، حَدَّثَنِي نِمْرَانُ بْنُ جَارِيَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، ضَرَبَ رَجُلاً عَلَى سَاعِدِهِ بِالسَّيْفِ فَقَطَعَهَا مِنْ غَيْرِ مَفْصِلٍ فَاسْتَعْدَى عَلَيْهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَ لَهُ بِالدِّيَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ الْقِصَاصَ ‏.‏ فَقَالَ ‏ "‏ خُذِ الدِّيَةَ بَارَكَ اللَّهُ لَكَ فِيهَا ‏"‏ ‏.‏ وَلَمْ يَقْضِ لَهُ بِالْقِصَاصِ ‏.‏

জারিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি অপর ব্যক্তির বাহুতে তরবারি দ্বারা আঘাত করে তা গ্রন্থির বাইরে থেকে কেটে ফেলে। আহত ব্যক্তি তার বিরুদ্ধে নবী (ﷺ) এর নিকট মামলা রুজু করলো। তিনি তাকে দিয়াত প্রদানের নির্দেশ দিলেন। সে বললো, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি কিসাস দাবি করছি। তিনি বলেনঃ তুমি দিয়াত গ্রহণ করো, আল্লাহ এতে তোমায় বরকত দান করুন। তিনি তার পক্ষে কিসাসের রায় দেননি।

হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ২২৩৫৪। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী দাহসাম বিন কুররান সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু নুআয়ম আল-আসবাহানী বলেন, তার হাদিস গ্রহন করা যাবে না। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নয়। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মিথ্যার সাথে জড়িত। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৮০৪, ৮/৪৯৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি আরেক ব্যক্তির বাহুতে তরবারি দিয়ে আঘাত করে তা গ্রন্থির বাইরে থেকে কেটে ফেলে। আহত ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে মামলা করে। নবী (صلى الله عليه وسلم) তাকে দিয়াত প্রদানের নির্দেশ দেন। আহত ব্যক্তি কিসাস দাবি করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তুমি দিয়াত গ্রহণ করো, আল্লাহ এতে তোমায় বরকত দান করুন। বর্ণনায় স্পষ্ট বলা হয়েছে, তিনি তার পক্ষে কিসাসের রায় দেননি। এই হাদিস থেকে বোঝা যায়, সব আঘাতের ক্ষেত্রে কিসাস কার্যকর হয় না; নির্দিষ্ট সীমা ও বিচারিক বিবেচনা আছে। দিয়াত গ্রহণও ক্ষতিপূরণ ও সমাধানের পথ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আঘাতের ঘটনায় সব সময় কিসাসের রায় হয় না।
  • দিয়াত গ্রহণ ক্ষতিপূরণের একটি গ্রহণযোগ্য পথ হিসেবে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) আহত ব্যক্তিকে দিয়াত গ্রহণে উৎসাহ দিয়েছেন।
  • বিচারের ক্ষেত্রে আঘাতের ধরন ও সীমা বিবেচিত হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন