২১/৫. অধ্যায়ঃ

কতলে শিবহে আমদ-এর ক্ষেত্রেও কঠোর দিয়াত প্রযোজ্য

মক্কা বিজয়ের ভাষণ: দিয়াত ও পুরনো রক্তপ্রথার অবসান

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬২৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُدْعَانَ، سَمِعَهُ مِنَ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَهُوَ عَلَى دَرَجِ الْكَعْبَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ فَقَالَ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ أَلاَ إِنَّ قَتِيلَ الْخَطَإِ قَتِيلَ السَّوْطِ وَالْعَصَا فِيهِ مِائَةٌ مِنَ الإِبِلِ مِنْهَا أَرْبَعُونَ خَلِفَةً فِي بُطُونِهَا أَوْلاَدُهَا أَلاَ إِنَّ كَلَّ مَأْثُرَةٍ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ وَدَمٍ تَحْتَ قَدَمَىَّ هَاتَيْنِ إِلاَّ مَا كَانَ مِنْ سِدَانَةِ الْبَيْتِ وَسِقَايَةِ الْحَاجِّ أَلاَ إِنِّي قَدْ أَمْضَيْتُهُمَا لأَهْلِهِمَا كَمَا كَانَا ‏"‏ ‏.‏

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন কাবা ঘরের সিঁড়ির উপর দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন, অতঃপর বললেন: “সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিজ প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সম্মিলিত বাহিনীকে পরাভূত করেছেন। জেনে রাখো, চাবুক বা লাঠির আঘাতে নিহত হলে তা কাতলে খাতা (ভুলবশত হত্যা) এর দিয়াত একশত উটনী, যার চল্লিশটি হতে হবে গর্ভবতী। জেনে রাখো, জাহিলি যুগের সকল রীতিনীতি এবং রক্তপাত (হত্যার প্রতিশোধ) আমার এই দুই পায়ের নিচে। তবে বায়তুল্লাহর সেবা এবং হাজীদের পানি পান করানোর যে প্রথা প্রচলিত ছিল তা বহাল থাকবে। জেনে রাখো, এ দুটি বিষয়কে আমি পূর্ববৎ তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দায়িত্বে বহাল রাখলাম।”

নাসায়ী ৪৭৯৯, ইরওয়া ৭/২৫৭। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ইবনু জুদআন সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল-কাত্তান বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইয়াকুব বিব শায়বাহ বলেন, তিনি সিকাহ সালিহ। আল-আজালী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০৭০, ২০/৪৩৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিনের একটি গুরুত্বপূর্ণ ভাষণের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কাবার সিঁড়িতে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেন এবং বলেন, আল্লাহ তাঁর প্রতিশ্রুতি সত্য করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন। এরপর তিনি চাবুক বা লাঠির আঘাতে নিহত ব্যক্তির ক্ষেত্রে কাতলে খাতার দিয়াত একশত উটনী বলেছেন, যার চল্লিশটি গর্ভবতী হবে। একই সঙ্গে জাহিলি যুগের সব রীতি ও রক্তপাতের প্রতিশোধ তাঁর পায়ের নিচে বলে ঘোষণা করেন। তবে বায়তুল্লাহর সেবা ও হাজীদের পানি পান করানোর দায়িত্ব আগের মতো সংশ্লিষ্ট লোকদের হাতে বহাল রাখেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চাবুক বা লাঠির আঘাতে মৃত্যুর ক্ষেত্রেও দিয়াতের বিধান এসেছে।
  • জাহিলি যুগের রক্তপ্রথা ও প্রতিশোধের রীতি বাতিল করা হয়েছে।
  • বায়তুল্লাহর সেবা ও হাজীদের পানি পান করানোর দায়িত্ব বহাল রাখা হয়।
  • বিজয়ের সময়ও নবী (صلى الله عليه وسلم) আল্লাহর প্রশংসা ও ন্যায়ের ঘোষণা দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন