২০/৩৬. অধ্যায়ঃ

কোন ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে পরিচয় দিলে এবং নিজের মনিব ব্যতীত অন্যকে মনিব বলে পরিচয় দিলে।

মিথ্যা বংশপরিচয়: পিতা ও মনিব বদলে পরিচয় দেওয়ার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬০৯

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا ابْنُ أَبِي الضَّيْفِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنِ انْتَسَبَ إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ تَوَلَّى غَيْرَ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ ‏"‏ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে নিজের পিতা ব্যতীত অন্যের সাথে জন্মসূত্র স্থাপন করে অথবা নিজের মনিব ব্যতীত অন্যকে মনিব বানায়, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিসম্পাত।

[২৬০৯] আহমাদ ২৮১২, ২৯০৭, ৩০২৯, আত-তালীকুর রাগীব ৩/৮৮। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইবনু আবুদ দায়ফ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৩০৫, ২৫/৪০৪ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু ইবনু আবুদ দায়ফ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির শতাধিক শাহিদ হাদিস রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৩৫০৮, ৪৩২৭, ৬৭৬৭, মুসলিম ৬৩, ৬৫, ৬৬, ১৫০৯, আবু দাউদ ৫১১৩, ৫১১৪, ৫১১৫, দারিমী ২৫২৯, ২৫৩০, ২৮৬০, ২৮৬৪, আহমাদ ১৪৫৭, ১৫০০, ১৫০২, ১৫০৭, ১৫৫৬, ২৯১৭, ৩০২৯।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যের সঙ্গে জন্মসূত্র স্থাপন করে অথবা নিজের মনিব ব্যতীত অন্যকে মনিব বানায়, তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিসম্পাত। হাদিসটির মূল বিষয় হলো বংশপরিচয়ের সত্যতা। মানুষ নিজের পরিচয়, পিতৃসূত্র ও সম্পর্ক নিয়ে মিথ্যা দাবি করলে তা খুব গুরুতর পাপ। এখানে শুধু সামাজিক ভুল নয়, বরং আল্লাহর অভিশাপের কথা এসেছে। তাই বংশপরিচয়, পরিবার ও সম্পর্কের সত্যতা রক্ষা করা ইসলামে গুরুত্বপূর্ণ। এই হাদিস আমাদের শেখায়, সম্মান, সুবিধা বা লোকদেখানোর জন্য নিজের আসল পরিচয় বদলে দেওয়া বিপজ্জনক। সত্য পরিচয় গ্রহণ করা এবং মিথ্যা দাবি থেকে দূরে থাকা ঈমানি সততার অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া গুরুতর পাপ।
  • মনিব বা সম্পর্ক নিয়ে মিথ্যা দাবি করা নিষিদ্ধ।
  • বংশপরিচয়ের সত্যতা রক্ষা করা জরুরি।
  • সম্মান বা সুবিধার জন্য মিথ্যা পরিচয় নেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন