২০/২৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি সুরক্ষিত স্থান থেকে চুরি করে
ফল ও বকরী চুরির ক্ষেত্রে মূল্য, জরিমানা ও হদ্দের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৫৯৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৯৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلاً، مِنْ مُزَيْنَةَ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الثِّمَارِ فَقَالَ " مَا أُخِذَ فِي أَكْمَامِهِ فَاحْتُمِلَ فَثَمَنُهُ وَمِثْلُهُ مَعَهُ وَمَا كَانَ فِي الْجِرَانِ فَفِيهِ الْقَطْعُ إِذَا بَلَغَ ذَلِكَ ثَمَنَ الْمِجَنِّ وَإِنْ أَكَلَ وَلَمْ يَأْخُذْ فَلَيْسَ عَلَيْهِ " . قَالَ الشَّاةُ الْحَرِيسَةُ مِنْهُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ " ثَمَنُهَا وَمِثْلُهُ مَعَهُ وَالنَّكَالُ وَمَا كَانَ فِي الْمُرَاحِ فَفِيهِ الْقَطْعُ إِذَا كَانَ مَا يَأْخُذُ مِنْ ذَلِكَ ثَمَنَ الْمِجَنِّ " .
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
মুযাইনা গোত্রের এক লোক নবী (ﷺ) কে ফল (চুরির অপরাধ) সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বলেনঃ (গাছের মাথার) গুচ্ছ থেকে নিলে তার মূল্য এবং তার সাথে তার সমপরিমাণ দিতে হবে। আর খলিয়ান থেকে নিলে এবং তার মূল্য একটি ঢালের মূল্যের সমপরিমাণ হলে হাত কাটা যাবে। আর যদি শুধু খায়, নিয়ে না যায় তবে তার উপর কিছুই (জরিমানা) ধার্য হবে না। লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! চারণভূমি থেকে বকরী নিয়ে গেলে? তিনি বলেনঃ তার মূল্য ও সাথে সমপরিমাণ দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তিও হবে। আর বাথান থেকে চুরি করলে তার মূল্য যদি একটি ঢালের মূল্যের সমপরিমাণ হয় তবে হাত কাটা যাবে।
[২৫৯৬] তিরমিযী ১২৮৯, নাসায়ী ৪৯৫৮, ৪৯৫৯, আবূ দাউদ ১৭১০, ৪৩৯০, ইরওয়া ২৪১৩, সহীহ আবু দাউদ ১৫০৪-১৫০৭। তাহকীক আলবানীঃ হাসান।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুযাইনা গোত্রের এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-কে ফল চুরির বিষয়ে জিজ্ঞেস করেন। নবী صلى الله عليه وسلم বলেন, গাছের গুচ্ছ থেকে নিয়ে গেলে তার মূল্য ও সমপরিমাণ দিতে হবে। খলিয়ান থেকে নিয়ে গেলে এবং মূল্য ঢালের সমান হলে হাত কাটা যাবে। শুধু খেলে এবং নিয়ে না গেলে কিছু ধার্য হবে না। পরে লোকটি চারণভূমি থেকে বকরী নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم বলেন, তার মূল্য ও সমপরিমাণ দিতে হবে, সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তিও হবে। আর বাথান থেকে চুরি করলে এবং মূল্য ঢালের সমান হলে হাত কাটা যাবে। এই হাদিসে একই ধরনের সম্পদ হলেও স্থান, নেওয়ার ধরন ও মূল্য অনুযায়ী বিধান বদলানোর শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফল বা বকরী নেওয়ার ক্ষেত্রে স্থান ও পদ্ধতি বিবেচ্য।
- শুধু খাওয়া আর নিয়ে যাওয়া একই বিধানের নয়।
- ঢালের মূল্যের সমান হলে হদ্দের কথা এসেছে।
- ক্ষতিপূরণ, সমপরিমাণ জরিমানা ও শাস্তির পার্থক্য হাদিসে দেখা যায়।
