২০/২৫. অধ্যায়ঃ

ক্রীতদাস চুরির অপরাধ করলে

গনীমাতের রাষ্ট্রীয় অংশ থেকে চুরি ও হদ্দের বিশেষ বর্ণনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৯০

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ تَمِيمٍ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عَبْدًا، مِنْ رَقِيقِ الْخُمُسِ سَرَقَ مِنَ الْخُمُسِ فَرُفِعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَقْطَعْهُ وَقَالَ ‏ "‏ مَالُ اللَّهِ عَزَّ وَجَلَّ سَرَقَ بَعْضُهُ بَعْضًا ‏"‏ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

যুদ্ধলব্ধ মাল (গনীমাত) থেকে প্রাপ্ত একটি যুদ্ধবন্দী দাস যুদ্ধলব্ধ মালের রাষ্ট্রের প্রাপ্য অংশ থেকে চুরি করলে তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পেশ করা হলো। কিন্তু তিনি তার হাত কর্তনের নির্দেশ দেননি। তিনি বলেনঃ মহামহিম আল্লাহর সম্পদের একাংশ অপরাংশ চুরি করেছে।

[২৫৯০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ২৪২৪। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. জুবারাহ ইবনুল মুগাল্লিস সম্পর্কে মুসলিম বিন কায়স বলেন, ইনশাআল্লাহ্‌ (আল্লাহ্‌ চায়তো) তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যুক ও হাদিস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী বলেন, তিনি মুদতারাব ভাবে হাদিস বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার একাধিক মুনকার হাদিস রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৯১, ৪/৪৮৯ নং পৃষ্ঠা) ২. হাজ্জাজ বিন তামীম সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি দুর্বল। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১৩, ৫/৪২৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে যুদ্ধলব্ধ মাল থেকে পাওয়া এক দাস রাষ্ট্রের প্রাপ্য অংশ বা খুমুস থেকে চুরি করলে তাকে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে আনা হয়। কিন্তু তিনি তার হাত কাটার নির্দেশ দেননি। তিনি বলেন, আল্লাহর সম্পদের এক অংশ আরেক অংশ চুরি করেছে। এই বর্ণনাটি চুরির হদ্দের ক্ষেত্রে একটি বিশেষ অবস্থার কথা জানায়। এখানে সাধারণ চুরির বিধান নয়, বরং খুমুসের দাস এবং খুমুসের মাল—এই নির্দিষ্ট সম্পর্কটি মূল। তাই হাদিসটি সতর্কভাবে বুঝতে হয়। এর শিক্ষা হলো, বিচারিক বিষয়ে সব ঘটনা একরকম নয়; মালিকানা, অবস্থা ও ঘটনার ধরন বিবেচনা করা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চুরির বিচার ঘটনাভেদে ভিন্ন হতে পারে।
  • খুমুসের দাস ও খুমুসের মাল—এখানে বিশেষ অবস্থা ছিল।
  • নবী صلى الله عليه وسلم এই ঘটনায় হাত কাটার নির্দেশ দেননি।
  • দণ্ডের বিষয়ে ঘটনার প্রকৃতি বিবেচনা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন