২০/১৭. অধ্যায়ঃ
কোন ব্যাক্তি বারবার মাদক সেবনে লিপ্ত হলে
বারবার মদপান সম্পর্কে হাদিস: নেশা থেকে ফিরে আসার সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২৫৭৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৭৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا شَرِبُوا الْخَمْرَ فَاجْلِدُوهُمْ ثُمَّ إِذَا شَرِبُوا فَاجْلِدُوهُمْ ثُمَّ إِذَا شَرِبُوا فَاجْلِدُوهُمْ ثُمَّ إِذَا شَرِبُوا فَاقْتُلُوهُمْ " .
মুআবিয়া বিন আবূ সুফইয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: লোকেরা মদপান করলে তোমরা তাদেরকে বেত্রাঘাত করো, পুনরায় মদ পান করলে তাদেরকে বেত্রাঘাত করো, আবার মদপান করলে আবার তাদেরকে বেত্রাঘাত করো, পুনরায় (চতুর্থবার) মদপান করলে তাদেরকে হত্যা করো।
[২৫৭৩] তিরমিযী ১৪৪৪। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী আসিম বিন বাহদালাহ সম্পর্কে আবু বকর আল-বাযযার বলেন, তিনি হাফিয ছিলেন না, তার হাদিস কেউ বর্জন করেছেন এমন কাউকে পাইনি। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার স্মৃতিশক্তি দুর্বল ছাড়া তার মাঝে অন্নি কোন দোষ পাইনি। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সিকাহ। ইসমাইল বিন উলায়্যাহ বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে, তার স্মৃতিশক্তি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩০০২, ১৩/৪৭৩ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, লোকেরা মদপান করলে তাদের বেত্রাঘাত করো। আবার করলে আবার বেত্রাঘাত, তৃতীয়বারও একই কথা। চতুর্থবার আবার করলে কঠোর শাস্তির কথা এসেছে। বর্ণনাটি আগের হাদিসের মতো মদ্যপানের পুনরাবৃত্তি নিয়ে সতর্ক করে। এখানে লক্ষ্যণীয়, প্রথমেই সবচেয়ে কঠোর শাস্তি নয়; বারবার সতর্কতা ও শাস্তির ধাপ এসেছে। এতে বোঝা যায়, নেশা শুধু একবারের ভুল নয়—এটি অভ্যাসে পরিণত হলে সমাজের জন্য বড় বিপদ হতে পারে। ইসলামী স্কলারদের মতে, এ ধরনের হদ্দ ব্যক্তিগত রাগ বা প্রতিশোধের বিষয় নয়; বৈধ বিচার, প্রমাণ ও কর্তৃপক্ষের বিষয়। আমাদের শিক্ষা হলো, নেশার পথ থেকে শুরুতেই ফিরে আসা এবং বারবার পাপের পরিবেশে না ফেরা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদপান পুনরাবৃত্তি হলে শাস্তির ধাপ এসেছে।
- নেশা অভ্যাসে পরিণত হওয়ার আগেই তওবা জরুরি।
- হদ্দের বিষয় বিচারিক নিয়মের অধীন।
- মদ্যপানকে ছোট পাপ মনে করা উচিত নয়।
