২০/১৬. অধ্যায়ঃ

মদ্যপের শাস্তি

মদ্যপের হদ্দ সম্পর্কে আলী (রাঃ)-এর বক্তব্য

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৬৯

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي حُصَيْنٍ، عَنْ عُمَيْرِ بْنِ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا مُطَرِّفٌ، سَمِعْتُهُ عَنْ عُمَيْرِ بْنِ سَعِيدٍ، قَالَ قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ مَا كُنْتُ أَدِي مَنْ أَقَمْتُ عَلَيْهِ الْحَدَّ إِلاَّ شَارِبَ الْخَمْرِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسُنَّ فِيهِ شَيْئًا إِنَّمَا هُوَ شَىْءٌ جَعَلْنَاهُ نَحْنُ ‏.‏

আলী বিন আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

মদ্যপ ব্যতীত অপর কোন অপরাধী আমার নির্দেশে হদ্দ কার্যকর করার কারণে নিহত হলে আমি তার দিয়াত পরিশোধ করবো না। কারণ রাসূলুল্লাহ (ﷺ) মদ্যপের হদ্দ নির্ধারণ করেননি। আমরা নিজেদের পক্ষ থেকে মদ্যপের হদ্দ নির্ধারণ করেছি (তাই তার দিয়াত পরিশোধ করবো)।

[২৫৬৯] সহীহুল বুখারী ৬৭৭৮, আবূ দাউদ ৪৪৮৬, আহমাদ ১০২৭, ১০৮৭, ইরওয়া ২৩৮১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইসমাইল বিন মুসা সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন, তার ব্যাপারে শীয়া মতাবলম্বী হওয়ার অভিযোগ রয়েছে। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী তবে শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯১, ৩/২১০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী ইবনু আবী তালিব (রাঃ)-এর একটি বিচারিক বক্তব্য এসেছে। তিনি বলেন, তাঁর নির্দেশে হদ্দ কার্যকর হওয়ার ফলে যদি কেউ মারা যায়, তবে মদ্যপ ছাড়া অন্য কারও দিয়াত তিনি পরিশোধ করবেন না। কারণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মদ্যপের হদ্দে নির্দিষ্ট কিছু নির্ধারণ করেননি; তাঁরা নিজেদের পক্ষ থেকে সেটি নির্ধারণ করেছেন। এখানে মদ্যপানের শাস্তি, বিচারিক দায়িত্ব এবং সাহাবিদের ইজতিহাদের বিষয় একসাথে এসেছে। হাদিসটি দেখায়, হদ্দ বাস্তবায়ন খুব গুরুতর কাজ; এতে সংখ্যা, পদ্ধতি ও দায়-দায়িত্ব নিয়ে সতর্কতা লাগে। সাধারণ পাঠকের জন্য শিক্ষা হলো, মদ্যপানকে হালকা ভাবা যাবে না এবং বিচারিক বিষয়ে জ্ঞানী নেতৃত্বের প্রয়োজন আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদ্যপান গুরুতর অপরাধ হিসেবে এসেছে।
  • হদ্দ কার্যকর করা বড় দায়িত্বের কাজ।
  • সাহাবিরা বিচারিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতেন।
  • যেখানে নির্দিষ্ট সংখ্যা নেই, সেখানে ইজতিহাদের আলোচনা হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন