২০/১৫. অধ্যায়ঃ

যেনার মিথ্যা অপবাদ (কায্‌ফ) আরোপের শাস্তি

মিথ্যা অপবাদ সম্পর্কে হাদিস: সম্মান রক্ষা ও হদ্দের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৬৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا نَزَلَ عُذْرِي قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ ذَلِكَ وَتَلاَ الْقُرْآنَ فَلَمَّا نَزَلَ أَمَرَ بِرَجُلَيْنِ وَامْرَأَةٍ فَضُرِبُوا حَدَّهُمْ ‏.‏

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমার বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা অপবাদ খণ্ডন করে কুরআনের আয়াত নাযিল হলে পর রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের মিম্বারে উঠে দাঁড়ালেন। তিনি বিষয়টি উল্লেখ করে কুরআন (সেই আয়াত) তিলাওয়াত করেন, অতঃপর মিম্বার থেকে অবতরণ করে দুইজন পুরুষ ও একজন নারী সম্পর্কে নির্দেশ দিলে তাদের উপর হদ কার্যকর করা হয়।

[২৫৬৭] তিরমিযী ৩১৮১, আবূ দাউদ ৪৪৭৪। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। সুলায়মান বিন তারখান ও সুলায়মান বিন মিহরান বলেন, তিনি মিথ্যুক। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি আমার নিকট হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) তাঁর বিরুদ্ধে উঠা মিথ্যা অপবাদ খণ্ডনের ঘটনা বলেন। যখন তাঁর পবিত্রতার পক্ষে কুরআনের আয়াত নাযিল হয়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মিম্বারে দাঁড়িয়ে বিষয়টি উল্লেখ করেন এবং কুরআন তিলাওয়াত করেন। এরপর তিনি দুইজন পুরুষ ও একজন নারীর ব্যাপারে নির্দেশ দেন, ফলে তাদের উপর হদ্দ কার্যকর করা হয়। হাদিসটির মূল শিক্ষা হলো, মানুষের সম্মান নিয়ে মিথ্যা কথা বলা গুরুতর অপরাধ। অপবাদ শুধু ব্যক্তিকে কষ্ট দেয় না, সমাজেও অস্থিরতা ছড়ায়। এখানে কুরআনের নির্দেশ ও বিচারিক পদক্ষেপ একসাথে এসেছে। তাই কথা বলার আগে যাচাই, গুজব থেকে বাঁচা এবং মানুষের সম্মান রক্ষা করা খুব জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা অপবাদ গুরুতর অপরাধ।
  • মানুষের সম্মান নিয়ে কথা বলার আগে যাচাই করা দরকার।
  • কুরআনের আয়াত সত্যকে পরিষ্কার করে দিয়েছে।
  • গুজব সমাজে অশান্তি তৈরি করতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন