২০/১৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি মাহরাম আত্মীয়ের সাথে এবং যে ব্যক্তি পশুর সাথে যৌনাচার করে
মাহরাম আত্মীয় ও পশুর সাথে যৌনাচার: হদ্দের কঠোর সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২৫৬৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৬৪
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ وَقَعَ عَلَى ذَاتِ مَحْرَمٍ فَاقْتُلُوهُ وَمَنْ وَقَعَ عَلَى بَهِيمَةٍ فَاقْتُلُوهُ وَاقْتُلُوا الْبَهِيمَةَ " .
ইবনু আব্বাস (রা) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মাহরাম আত্মীয়ের সাথে সঙ্গম করে তোমরা তাকে হত্যা করো এবং যে ব্যক্তি পশুর সাথে সঙ্গম করে তোমরা তাকেও হত্যা করো এবং পশুটিও হত্যা করো।
তাহকীক আলবানীঃ ২য় অংশ ব্যতীত দঈফ কারণ, ২য় অংশটি সহীহ।[২৫৬৪] তিরমিযী ১৪৫৫, ৮/৩৩০, দারাকুতনী ৩/১২৭, ইরওয়া ৮/১৪-১৫, ২৩৪৮, ২৩৫২, আত-তালীকুর রাগীব ৩/১৯৯, যইফ আল-জামি' ৫৮৭৮। তাহকীক আলবানীঃ ২য় অংশ ব্যাতিত যইফ কারণ ২য় অংশ সহিহ। উক্ত হাদিসের রাবী ইবরাহীম বিন ইসমাইল সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম তিরমিযি বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি আমাদের শহরে দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৪৬, ২/৪২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুই ধরনের জঘন্য যৌন অপরাধের কথা বলেছেন—মাহরাম আত্মীয়ের সঙ্গে সঙ্গম এবং পশুর সঙ্গে সঙ্গম। বর্ণনায় উভয় অপরাধের জন্য কঠোর শাস্তির কথা এসেছে; পশুর ক্ষেত্রে পশুটিকেও হত্যা করার নির্দেশ উল্লেখ হয়েছে। হাদিসটি যৌন সীমা, পারিবারিক পবিত্রতা এবং মানবিক লজ্জাবোধ রক্ষার কঠোর বার্তা দেয়। এখানে যে ভাষা এসেছে তা হদ্দ অধ্যায়ের বিচারিক ভাষা। ইসলামী স্কলারদের মতে, এ ধরনের হদ্দ ব্যক্তিগত রাগ বা প্রতিশোধের বিষয় নয়; বৈধ বিচার, প্রমাণ ও কর্তৃপক্ষের বিষয়। তাই সাধারণ মানুষ নিজের হাতে শাস্তি দিতে পারে না। শিক্ষা হলো, নিষিদ্ধ সম্পর্ক থেকে দূরে থাকা, পরিবারকে পবিত্র রাখা এবং এমন কাজে জড়ানোর পথও বন্ধ করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাহরাম সম্পর্কের সীমা কঠোরভাবে রক্ষা করতে হয়।
- পশুর সঙ্গে যৌনাচারকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
- হদ্দের বিষয়ে ব্যক্তিগত শাস্তি নয়, বিচারিক ব্যবস্থা জরুরি।
- পরিবার ও সমাজের পবিত্রতা রক্ষায় সতর্ক থাকা দরকার।
