২০/৯. অধ্যায়ঃ
রজম করা
রজমের বিধান: প্রমাণ, গর্ভসঞ্চার ও স্বীকারোক্তি
সুনানে ইবনে মাজাহ : ২৫৫৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৫৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لَقَدْ خَشِيتُ أَنْ يَطُولَ، بِالنَّاسِ زَمَانٌ حَتَّى يَقُولَ قَائِلٌ مَا أَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللَّهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ أَلاَ وَإِنَّ الرَّجْمَ حَقٌّ إِذَا أُحْصِنَ الرَّجُلُ وَقَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ حَمْلٌ أَوِ اعْتِرَافٌ وَقَدْ قَرَأْتُهَا الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ . رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا بَعْدَهُ .
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আশঙ্কা করছি যে, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেউ বলে বসবে, আমি আল্লাহর কিতাবে রজমের কথা পাচ্ছি না। ফলে সে আল্লাহর ফরজসমূহের মধ্যকার একটি ফরজ ত্যাগ করার কারণে পথভ্রষ্ট হবে। সাবধান! রজম (প্রস্তরাঘাতে হত্যা) করা বাধ্যতামূলক- অপরাধী বিবাহিত হলে এবং সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে অথবা গর্ভসঞ্চার হলে অথবা স্বীকারোক্তি করলে। অতঃপর আমি রজমের এ আয়াত পাঠ করিঃ “বৃদ্ধ ও বৃদ্ধা যেনায় লিপ্ত হলে তোমরা তাদের উভয়কে রজম করো”। রাসূলুল্লাহ (ﷺ) রজম করেছেন এবং তাঁর পরে আমরাও রজম করেছি।
[২৫৫৩] সহীহুল বুখারী ৬৮২৯, ৬৮৩০, ৭৩২৩, মুসলিম ১৬৯১, তিরমিযী ১৪৩১, ১৪৩২, আবূ দাউদ ৪৪১৮, আহমাদ ১৫৫, ১৯৮, ২৫১, ২৭৮, ৩০১, ৩৩৩, ৩৫৪, ৩৯৩, মুয়াত্তা মালেক ১৫২০, দারেমী ২৩২২, বায়হাকী ফিস সুনান ৮/২১৩, আল-হাকিম ফিল মুসতাদরাক ৪/৩৫৭, ইরওয়া ২৩৩৮। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ) রজমের বিধান সম্পর্কে সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, দীর্ঘ সময় পরে কেউ বলতে পারে, সে আল্লাহর কিতাবে রজমের কথা পাচ্ছে না; ফলে আল্লাহর ফরজসমূহের একটি ত্যাগ করে পথভ্রষ্ট হতে পারে। তিনি বলেন, রজম সত্য, যখন ব্যক্তি বিবাহিত হয় এবং সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়, অথবা গর্ভসঞ্চার হয়, অথবা স্বীকারোক্তি করে। এরপর তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রজম করেছেন এবং তাঁর পরেও তারা রজম করেছেন। এই হাদিসে রজমের বিষয়ে প্রমাণ, স্বীকারোক্তি এবং বিবাহিত হওয়ার শর্ত পরিষ্কারভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রজমের বিষয়ে উমর (রাঃ) স্পষ্ট সতর্কতা দিয়েছেন।
- বিবাহিত হওয়া, প্রমাণ, গর্ভসঞ্চার বা স্বীকারোক্তির বিষয় উল্লেখ হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রজম করেছেন বলে বর্ণনায় এসেছে।
- বিচারিক বিধান বুঝতে প্রমাণ ও শর্ত গুরুত্বপূর্ণ।
