১৬/১৫. অধ্যায়ঃ
খেজুর গাছে (পুরুষ ও মাদীর মধ্যে) সংযোগ লাগানো
খেজুর পরাগায়ন: দুনিয়াবি অভিজ্ঞতা ও ওহীর কথার পার্থক্য
সুনানে ইবনে মাজাহ : ২৪৭০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৭০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، أَنَّهُ سَمِعَ مُوسَى بْنَ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ مَرَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَخْلٍ فَرَأَى قَوْمًا يُلَقِّحُونَ النَّخْلَ فَقَالَ " مَا يَصْنَعُ هَؤُلاَءِ " . قَالُوا يَأْخُذُونَ مِنَ الذَّكَرِ فَيَجْعَلُونَهُ فِي الأُنْثَى . قَالَ " مَا أَظُنُّ ذَاكَ يُغْنِي شَيْئًا " . فَبَلَغَهُمْ فَتَرَكُوهُ وَنَزَلُوا عَنْهَا فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّمَا هُوَ ظَنٌّ إِنْ كَانَ يُغْنِي شَيْئًا فَاصْنَعُوهُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ وَإِنَّ الظَّنَّ يُخْطِئُ وَيُصِيبُ وَلَكِنْ مَا قُلْتُ لَكُمْ قَالَ اللَّهُ فَلَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ " .
তালহাহ বিন উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে একটি খেজুর বাগান অতিক্রম করছিলাম। তিনি লোকদেরকে দেখলেন যে, তারা নর খেজুর গাছের কেশর মাদী খেজুর গাছের কেশরের সাথে সংযোজন করছে। তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেনঃ এরা কী করছে? তালহা (রাঃ) বলেন, তারা নর গাছের কেশর নিয়ে মাদী গাছের কেশরের সাথে সংযোজন করছে। তিনি বলেনঃ এটা কোন উপকারে আসবে বলে মনে হয় না।লোকজন তাঁর মন্তব্য অবহিত হয়ে উক্ত প্রক্রিয়া ত্যাগ করলো। ফলে খেজুরের উৎপাদন হ্রাস পেলো। নবী (ﷺ) বিষয়টি অবহিত হয়ে বলেনঃ এটা তো ছিল একটা ধারণা মাত্র। ঐ প্রক্রিয়ায় কোন উপকার হলে তোমরা তা করো। আমি (এ বিষয়ে) তোমাদের মতই একজন মানুষ। ধারণা কখনো ভুলও হয়, কখনো ঠিকও হয়। কিন্তু আমি তোমাদের এভাবে যা বলি “আল্লাহ বলেছেন”, সেক্ষেত্রে আমি কখনো আল্লাহর উপর মিথ্যা আরোপ করবো না।
[২৪৭০] মুসলিম ২৩৬১, আহমাদ ১৩৯৮। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী সিমাক বিন হারব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তার পূর্বে বর্ণিত হাদিস যারা শ্রবন করেছেন তা সহীহ। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৯, ১২/১১৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে খেজুর পরাগায়ন বা নর খেজুর গাছের কেশর মাদী গাছের কেশরের সঙ্গে সংযোজন করার ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) লোকদের কাজ দেখে জিজ্ঞেস করেন, তারা কী করছে। তাঁকে জানানো হলে তিনি বলেন, এটি উপকারে আসবে বলে মনে হয় না। লোকেরা তাঁর কথা শুনে কাজটি ছেড়ে দেয়, ফলে খেজুরের উৎপাদন কমে যায়। পরে নবী (صلى الله عليه وسلم) বলেন, এটি ছিল একটি ধারণা। যদি এতে উপকার হয়, তবে করো। তিনি আরও বলেন, তিনি মানুষ; ধারণা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। কিন্তু যখন তিনি বলেন, আল্লাহ বলেছেন, তখন তিনি আল্লাহর উপর মিথ্যা বলবেন না। এই হাদিস দুনিয়াবি অভিজ্ঞতা ও আল্লাহর নামে বলা দ্বীনি বাণীর পার্থক্য সুন্দরভাবে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়াবি কৃষি বিষয়ে অভিজ্ঞতার মূল্য আছে।
- ধারণা ভুলও হতে পারে, তাই ফল দেখে বাস্তব কাজ করা যায়।
- আল্লাহর নামে নবী (صلى الله عليه وسلم) যা বলেন, তা সাধারণ ধারণার মতো নয়।
- দ্বীনি বাণী ও পার্থিব পরামর্শের পার্থক্য বুঝতে হবে।
