১৬/১০. অধ্যায়ঃ

ভাগচাষে যা অপছন্দনীয়

জমির চুক্তি: বর্গার বদলে নিজে চাষ বা অন্যকে দেওয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৫৯

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو النَّجَاشِيِّ، أَنَّهُ سَمِعَ رَافِعَ بْنَ خَدِيجٍ، يُحَدِّثُ عَنْ عَمِّهِ، ظُهَيْرٍ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَمْرٍ كَانَ لَنَا رَافِقًا ‏.‏ فَقُلْتُ مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَهُوَ حَقٌّ ‏.‏ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا تَصْنَعُونَ بِمَحَاقِلِكُمْ ‏"‏ ‏.‏ قُلْنَا نُؤَاجِرُهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالأَوْسُقِ مِنَ الْبُرِّ وَالشَّعِيرِ ‏.‏ فَقَالَ ‏"‏ فَلاَ تَفْعَلُوا ازْرَعُوهَا أَوْ أَزْرِعُوهَا ‏"‏ ‏.‏

জুহায়র বিন রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন একটি কাজ থেকে বিরত থাকতে বলেন, যা ছিল আমাদের জন্য উপকারী। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন সেটাই যথার্থ। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেনঃ তোমরা তোমাদের জমি চাষাবাদের ব্যাপারে কী করো? আমরা বললাম, আমরা তা এক-তৃতীয়াংশ, এক-চতুর্থাংশ শস্য বা কয়েক ওয়াসাক যব বা গমের বিনিময়ে বর্গা দেই। তিনি বলেনঃ তোমরা তা করো না। হয় তোমরা নিজেরা তা চাষাবাদ করো অথবা অন্যকে চাষাবাদ করতে (ধার) দাও।

[২৪৫৯] ইবনু মাজাহ ২৪৪৯, ২২৬৭, ২৪৫৮, ২৪৫৩, ২৪৬০, ২৪৬৫, সহীহুল বুখারী ২২৮৬, ২৩২৭, ২৩৩২, ২৩৩৯, ২৩৪৪, ২৩৪৫, ২৩৪৭, ২৩৮৪, ২৭২২, ৪০১৩, মুসলিম ১৫৪৭, ১৫৮৪, তিরমিযী ১৩০৩, ১৩৮৪, নাসায়ী ৩৮৬৩, ৩৮৬৪, ৩৮৬৫, ৩৮৬৬, ৩৮৬৭, ৩৮৬৮, ৩৮৬৯, ৩৮৭০, ৩৮৭১, ৩৮৮৭, ৩৮৮৮, ৩৮৯০, ৩৮৯৫, ৩৮৯৬, ৩৮৯৭, ৩৮৯৯, ৩৯০০, ৩৯০৪, ৩৯০৫, ৩৯০৬, ৩৯০৭, ৩৯০৮, ৩৯০৯, ৩৯১০, ৩৯১১, ৩৯১২, ৩৯১৩, ৩৯১৪, ৩৯১৫, ৩৯১৬, ৩৯১৭, ৩৯১৮, ৩৯১৯, ৩৯২২, ৩৯২৩, ৩৯২৪, ৩৯২৫, ৩৯২৬, আবূ দাউদ ৩৩৮৯, ৩৩৯১, ৩৩৯২,৩৩৯৩,৩৩৯৪, ৩৩৯৫, ৩৩৯৭, ৩৩৯৯, ৩৪০০, ৩৪০১, ৩৪০২, আহমাদ ৪৪৯০, ৪৫৭২, ৫২৯৭, ১৫৩৭৬, ১৫৩৮৪, ১৫৩৯৭, ১৬৮০৫, ১৬৮২৭, ১৬৮৩৬, মুয়াত্তা মালেক ১৪১৫, ইরওয়া ৫/৩০০। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের এমন একটি কাজ থেকে বিরত থাকতে বলেন, যা তাঁদের জন্য উপকারী ছিল। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যা বলেছেন সেটাই যথার্থ। এরপর নবী (صلى الله عليه وسلم) তাঁদের জমি চাষাবাদের ব্যাপারে জিজ্ঞেস করেন। তাঁরা বলেন, তাঁরা জমি এক-তৃতীয়াংশ, এক-চতুর্থাংশ শস্য বা কয়েক ওয়াসাক যব বা গমের বিনিময়ে বর্গা দেন। তখন তিনি বলেন, তোমরা তা করো না; হয় নিজেরা চাষাবাদ করো, অথবা অন্যকে চাষাবাদ করতে দাও। এই বর্ণনায় জমি বর্গা, নির্দিষ্ট অংশে চুক্তি, শস্যভিত্তিক বিনিময় এবং নিজে চাষ করার নির্দেশ এসেছে। শিক্ষা হলো, লাভজনক মনে হলেও নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ জানা গেলে সেটিই অগ্রাধিকার পাবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ ব্যক্তিগত সুবিধার ওপর অগ্রাধিকার পাবে।
  • এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ শস্যে জমি বর্গা বিষয়ে নিষেধ এসেছে।
  • জমি থাকলে নিজে চাষ করার কথা বলা হয়েছে।
  • অন্যকে চাষাবাদ করতে দেওয়ার পথও উল্লেখ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন