১৫/১৯. অধ্যায়ঃ

করয দেয়া।

করজের ফজিলত ও প্রয়োজনের মানুষকে সাহায্য

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৩১

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى بَابِ الْجَنَّةِ مَكْتُوبًا الصَّدَقَةُ بِعَشْرِ أَمْثَالِهَا وَالْقَرْضُ بِثَمَانِيَةَ عَشَرَ ‏.‏ فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا بَالُ الْقَرْضِ أَفْضَلُ مِنَ الصَّدَقَةِ ‏.‏ قَالَ لأَنَّ السَّائِلَ يَسْأَلُ وَعِنْدَهُ وَالْمُسْتَقْرِضُ لاَ يَسْتَقْرِضُ إِلاَّ مِنْ حَاجَةٍ ‏"‏ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মিরাজের রাতে আমি জান্নাতে একটি দরজায় লেখা দেখলাম, দান-খয়রাতে দশ গুণ সওয়াব এবং করজে আঠারো গুণ! আমি বললাম: হে জিবরাঈল! করজ দান-খয়রাতের চেয়ে উত্তম হওয়ার কারণ কি? তিনি বলেন, ভিক্ষুক নিজের কাছে (সম্পদ) থাকতেও ভিক্ষা চায়, কিন্তু করজদান প্রয়োজনের তাগিদেই করজ চায়।

[২৪৩১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ফিস সুনান ৬/৩৮, আত-তালীকুর রাগীব ২/৩৪, যইফাহ ৩৬৩৭। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী খালিদ বিন ইয়াযীদ বিন আবু মালিক সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নয়। ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৬৬৩, ৮/১৯৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মিরাজের রাতে জান্নাতের দরজায় লেখা দেখার কথা বলেছেন: দান-খয়রাতে দশ গুণ এবং করজে আঠারো গুণ সওয়াব। তিনি জিবরাঈল (আঃ)-কে জিজ্ঞেস করলে বলা হয়, ভিক্ষুকের কাছে কিছু থাকতে পারে, কিন্তু করজগ্রহীতা সাধারণত প্রয়োজনের তাগিদেই করজ চায়। এই বর্ণনায় করজের সামাজিক মূল্য বোঝানো হয়েছে। করজ মানে শুধু টাকা ধার দেওয়া নয়; এটি প্রয়োজনের মুহূর্তে কাউকে দাঁড়াতে সাহায্য করা। তবে এই শিক্ষা করজের সঠিক আদবের সঙ্গে যুক্ত—ঋণগ্রহীতা সময়মতো শোধ করবে এবং ঋণদাতা মানুষের প্রয়োজন বুঝে সাহায্য করবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনের মানুষকে করজ দেওয়া বড় নেকির কাজ হতে পারে।
  • করজ চাওয়ার পেছনে বাস্তব প্রয়োজন থাকতে পারে।
  • দান ও করজ—দুটিই উপকারের পথ, তবে করজে প্রয়োজনের দিকটি বেশি ফুটে ওঠে।
  • করজের সঙ্গে পরিশোধের দায়িত্বও থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন