১৫/১৯. অধ্যায়ঃ

করয দেয়া।

করজ দেওয়ার সওয়াব ও মুসলিম ভাইকে সাহায্য

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৩০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ يُسَيْرٍ، عَنْ قَيْسِ بْنِ رُومِيٍّ، قَالَ كَانَ سُلَيْمَانُ بْنُ أُذُنَانٍ يُقْرِضُ عَلْقَمَةَ أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِهِ فَلَمَّا خَرَجَ عَطَاؤُهُ تَقَاضَاهَا مِنْهُ وَاشْتَدَّ عَلَيْهِ فَقَضَاهُ فَكَأَنَّ عَلْقَمَةَ غَضِبَ فَمَكَثَ أَشْهُرًا ثُمَّ أَتَاهُ فَقَالَ أَقْرِضْنِي أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِي قَالَ نَعَمْ وَكَرَامَةً يَا أُمَّ عُتْبَةَ هَلُمِّي تِلْكَ الْخَرِيطَةَ الْمَخْتُومَةَ الَّتِي عِنْدَكِ ‏.‏ فَجَاءَتْ بِهَا فَقَالَ أَمَا وَاللَّهِ إِنَّهَا لَدَرَاهِمُكَ الَّتِي قَضَيْتَنِي مَا حَرَّكْتُ مِنْهَا دِرْهَمًا وَاحِدًا ‏.‏ قَالَ فَلِلَّهِ أَبُوكَ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ بِي ‏.‏ قَالَ مَا سَمِعْتُ مِنْكَ ‏.‏ قَالَ مَا سَمِعْتَ مِنِّي قَالَ سَمِعْتُكَ تَذْكُرُ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ يُقْرِضُ مُسْلِمًا قَرْضًا مَرَّتَيْنِ إِلاَّ كَانَ كَصَدَقَتِهَا مَرَّةً ‏"‏ ‏.‏ قَالَ كَذَلِكَ أَنْبَأَنِي ابْنُ مَسْعُودٍ ‏.‏

কায়স বিন রূমী (রাঃ) হতে বর্ণিতঃ

কায়েস ইবনে রূমী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুলায়মান ইবনে উযুনান (রাঃ) আলকামা(রাঃ) ভাতা প্রাপ্তির সাপেক্ষে এক হাজার দিরহাম করয দিয়েছিলেন। সুলায়মান তাঁকে কঠোরভাবে করজের তাগাদা দিলেন। আলকামা (রাঃ) তাঁর করয ফেরত দিলেন এবং তাঁর প্রতি অসন্তুষ্ট হলেন। কয়েক মাস পর তিনি সুলায়মানের নিকট এসে বলেন, হ্যাঁ, খুব ভালো কথা। হে উতবার মা! দয়া করে তোমার নিকট গচ্ছিত মোহর করা থলেটি নিয়ে এসো। সে তা নিয়ে এলে সুলায়মান (আলকামা (রাঃ)-কে) বলেন, আল্লাহর শপথ! দেখুন, এগুলো আপনার সেই দিরহাম যা আপনি আমাকে ফেরত দিয়েছিলেন। আমি তা থেকে একটি দিরহামও সরাইনি। আলকামা (রাঃ) বলেন, আল্লাহর জন্য তোমার পিতা উৎসর্গিত হোক! তবে কোন জিনিস তোমাকে আমার সাথে রূঢ় আচরণ করতে প্ররোচিত করেছিল? তিনি বলেন, আমি আপনার নিকট যে হাদিস শুনেছি তা। আলকামা (রাঃ) বলেন, তুমি আমার নিকট কী হাদিস শুনেছ? তিনি বলেন, আমি আপনাকে ইবনু মাসউদ (রাঃ)-এর সূত্রে বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেনঃ “কোন মুসলমান অপর মুসলমানকে দুইবার করয দিলে সে সেই পরিমাণ মাল একবার দান-খয়রাত করার সমান সওয়াব পায়।” আলকামা (রাঃ) বলেন, ইবনু মাসউদ (রাঃ) আমাকে এভাবেই অবহিত করেছেন।

তাহকীক আলবানীঃ দঈফ তবে মারফূ’ সুত্রে হাসান।[২৪৩০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১৩৮৯, আত-তালীকুর রাগীব ২/৩৪। তাহকীক আলবানীঃ যইফ তবে মারফু' সুত্রে হাসান। উক্ত হাদিসের রাবী ১. সুলায়মান বিন ইয়াসার সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য নয় তবে তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযযুক্ত। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৫, ১২/১০৬ নং পৃষ্ঠা) ২. কায়স বিন রুমী সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম দারাকুতনী বলেন, এই হাদিস ছাড়া তার সম্পর্কে কোথাও কিছু জানা যায় না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯০৪, ২৪/৩৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে করজ দেওয়ার ফজিলত সুন্দরভাবে এসেছে। সুলায়মান ইবনে উযুনান আলকামা (রাঃ)-কে এক হাজার দিরহাম করজ দিয়েছিলেন এবং পরে কঠোরভাবে তা আদায় করেন। পরে জানা যায়, তিনি একই টাকা আলাদা করে রেখে দিয়েছিলেন যাতে আবার করজ দিতে পারেন। তিনি আলকামা (রাঃ)-এর কাছ থেকে শোনা হাদিসের কারণে এ কাজ করেন: কোনো মুসলিম অন্য মুসলিমকে দুইবার করজ দিলে একবার সে পরিমাণ দান করার মতো সওয়াব পায়। এখানে করজকে অভাবীকে সাহায্য করার বাস্তব পথ হিসেবে দেখানো হয়েছে। করজের মাধ্যমে মানুষ প্রয়োজন মেটায়, আর ঋণদাতা দান-সদকার মতো নেকির সুযোগ পায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • করজ দেওয়া মুসলিম ভাইকে সাহায্যের একটি পথ।
  • দুইবার করজ দিলে একবার সদকার মতো সওয়াবের কথা এসেছে।
  • ঋণদাতা চাইলে করজের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণে সাহায্য করতে পারে।
  • টাকা ফেরত নেওয়ার পরও আবার সাহায্যের মন রাখা প্রশংসনীয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন