১৫/১৭. অধ্যায়ঃ

পাওনাদারের কঠোর আচরণ করার অধিকার আছে

দুর্বলের হক আদায় ও ন্যায়বিচারের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪২৬

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ أَبُو شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي عُبَيْدَةَ، - أَظُنُّهُ قَالَ - حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ دَيْنًا كَانَ عَلَيْهِ فَاشْتَدَّ عَلَيْهِ حَتَّى قَالَ لَهُ أُحَرِّجُ عَلَيْكَ إِلاَّ قَضَيْتَنِي ‏.‏ فَانْتَهَرَهُ أَصْحَابُهُ وَقَالُوا وَيْحَكَ تَدْرِي مَنْ تُكَلِّمُ قَالَ إِنِّي أَطْلُبُ حَقِّي ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هَلاَّ مَعَ صَاحِبِ الْحَقِّ كُنْتُمْ ‏"‏ ‏.‏ ثُمَّ أَرْسَلَ إِلَى خَوْلَةَ بِنْتِ قَيْسٍ فَقَالَ لَهَا ‏"‏ إِنْ كَانَ عِنْدَكِ تَمْرٌ فَأَقْرِضِينَا حَتَّى يَأْتِيَنَا تَمْرٌ فَنَقْضِيَكِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ نَعَمْ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ فَأَقْرَضَتْهُ فَقَضَى الأَعْرَابِيَّ وَأَطْعَمَهُ فَقَالَ أَوْفَيْتَ أَوْفَى اللَّهُ لَكَ ‏.‏ فَقَالَ ‏"‏ أُولَئِكَ خِيَارُ النَّاسِ إِنَّهُ لاَ قُدِّسَتْ أُمَّةٌ لاَ يَأْخُذُ الضَّعِيفُ فِيهَا حَقَّهُ غَيْرَ مُتَعْتَعٍ ‏"‏ ‏.‏

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

এক বেদুঈন নবী (ﷺ)-এর নিকট এসে তার ঋণ শোধের জন্য তাঁকে কঠোর ভাষায় তাগাদা দিলো, এমনকি সে তাঁকে বললো, আমার ঋণ পরিশোধ না করলে আমি আপনাকে নাজেহাল করবো। সাহাবীগণ তার উপর চড়াও হতে উদ্যত হয়ে বললেন, তোমার অনিষ্ট হোক! তুমি কি জানো কার সাথে কথা বলছো? সে বললো, আমি আমার পাওনা দাবি করছি। তখন নবী (ﷺ) বলেনঃ তোমরা কেন পাওনাদারের পক্ষ নিলে না?অতঃপর তিনি কায়সের কন্যা খাওলা (রাঃ)-এর নিকট লোক পাঠিয়ে তাকে বললেন, তোমার কাছে খেজুর থাকলে আমাকে ধার দাও। আমার খেজুর আসলে তোমার ধার পরিশোধ করবো। খাওলা (রাঃ) বললেন, হ্যাঁ, আমার পিতা আপনার জন্য উৎসর্গিত হোক, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)। রাবী বলেন, তিনি তাঁকে ধার দিলেন।তিনি বেদুঈনের পাওনা পরিশোধ করলেন এবং তাকে আহার করালেন। তিনি বলেনঃ উত্তম লোকেরা এমনই হয়। যে জাতির দুর্বল লোকেরা জোর-জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না সেই জাতি কখনো পবিত্র হতে পারে না।

[২৪২৬] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত-তালীকুর রাগীব ৩/৪০। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বেদুঈন নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে ঋণ শোধের জন্য কঠোর ভাষায় তাগাদা দেয়। সাহাবীগণ তার ওপর ক্ষুব্ধ হলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তোমরা কেন পাওনাদারের পক্ষ নিলে না? এরপর তিনি অন্যের কাছ থেকে খেজুর ধার নিয়ে তার পাওনা পরিশোধ করেন এবং তাকে আহারও করান। শেষে বলেন, যে জাতির দুর্বলরা জোর-জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না, সে জাতি পবিত্র হতে পারে না। হাদিসটির মূল শিক্ষা হলো, ন্যায় শুধু শক্তিশালীদের জন্য নয়। পাওনা আদায়, ঋণ পরিশোধ এবং দুর্বলের হক রক্ষায় সমাজকে সচেতন হতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুর্বল মানুষের ন্যায্য পাওনা রক্ষা করা সমাজের দায়িত্ব।
  • দেনা থাকলে তা পরিশোধের চেষ্টা করতে হবে।
  • পাওনাদারের কথা শুনে ন্যায় বিচার করা দরকার।
  • ঋণ শোধের সঙ্গে ভালো ব্যবহার ও আপ্যায়নও সুন্দর আদব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন