১৫/১০. অধ্যায়ঃ

যে ব্যক্তি পরিশোধ করার অভিপ্রায় নিয়ে ঋণ গ্রহণ করে

ঋণ পরিশোধের নিয়ত: মায়মুনা (রাঃ)-এর বর্ণিত হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪০৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ زِيَادِ بْنِ عَمْرِو بْنِ هِنْدٍ، عَنِ ابْنِ حُذَيْفَةَ، - هُوَ عِمْرَانُ - عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، مَيْمُونَةَ قَالَ كَانَتْ تَدَّانُ دَيْنًا فَقَالَ لَهَا بَعْضُ أَهْلِهَا لاَ تَفْعَلِي وَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهَا قَالَتْ بَلَى إِنِّي سَمِعْتُ نَبِيِّي وَخَلِيلِي صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَا مِنْ مُسْلِمٍ يَدَّانُ دَيْنًا يَعْلَمُ اللَّهُ مِنْهُ أَنَّهُ يُرِيدُ أَدَاءَهُ إِلاَّ أَدَّاهُ اللَّهُ عَنْهُ فِي الدُّنْيَا ‏"‏ ‏.‏

মায়মূনাহ (রাঃ) (হুযায়ফাহ) হতে বর্ণিতঃ

উম্মুল মুমিনীন মায়মুনা (রাঃ) ধারকর্জ গ্রহণ করতেন। তার পরিবারের কেউ কেউ বলল, আপনি ধারকর্জ করবেন না এবং তার এ কাজকে তারা অপছন্দ করল। তিনি বলেন, হ্যাঁ আমি আমার নবী ও বন্ধু (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে কোন মুসলমান ধারকর্জ গ্রহণ করে এবং আল্লাহ জানেন যে, তা পরিশোধ করার অভিপ্রায় তার রয়েছে, তাহলে দুনিয়াতেই আল্লাহ তার ঐ ধারকর্জ পরিশোধের ব্যবস্থা করে দেন।

[২৪০৮] দারেমী ৪৬৮৬, ৪৬৮৭, সহিহাহ ১০২৯, আত-তালীকুর রাগীব ৩/৩৩। তাহকীক আলবানীঃ (فِي الدُّنْيَا) শব্দ ব্যাতিত সহীহ। উক্ত হাদিসের রাবী আবীদাহ বিন হুমায়দ সম্পর্কে আবু হাফস উমার বিন শাহীন বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি নির্ভরযোগ্য রাবী নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৫২, ১৯/২৫৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মুল মুমিনীন মায়মুনা (রাঃ)-এর কথা এসেছে। তিনি ধারকর্জ গ্রহণ করতেন। পরিবারের কেউ কেউ তাঁকে তা করতে নিষেধ করলে তিনি বলেন, তিনি তাঁর নবী ও বন্ধু (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন: কোনো মুসলিম ঋণ নেয় এবং আল্লাহ জানেন যে তার তা পরিশোধ করার ইচ্ছা আছে, তাহলে আল্লাহ দুনিয়াতেই তার ঐ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এখানে কোর বিষয় হলো ঋণ নেওয়ার নিয়ত। হাদিসটি ঋণ নিতে উৎসাহ দেওয়ার জন্য নয়; বরং ঋণ নিলে পরিশোধের সত্য ইচ্ছা থাকা কত গুরুত্বপূর্ণ তা বোঝায়। “ঋণ পরিশোধের নিয়ত”, “ধারকর্জ” ও “আল্লাহর সাহায্য” এই হাদিসের প্রধান শিক্ষা। তাই ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক লেনদেনে কথা পরিষ্কার রাখা, হিসাব লিখে রাখা এবং অন্যের হককে সম্মান করা এই শিক্ষার সঙ্গে সুন্দরভাবে মিলে যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋণ নিলে পরিশোধের সত্য ইচ্ছা থাকা জরুরি।
  • আল্লাহ মানুষের অন্তরের নিয়ত জানেন—এ কথা হাদিসে স্পষ্টভাবে এসেছে।
  • ঋণকে দায়িত্বসহ নিতে হবে, অবহেলার সঙ্গে নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন