১৪/৭. অধ্যায়ঃ

স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর দান করা

স্বামীর অনুমতি ছাড়া সম্পদ হস্তান্তর: হাদিসের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৮৮

حَدَّثَنَا أَبُو يُوسُفَ الرَّقِّيُّ، مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الصَّيْدَلاَنِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي خُطْبَةٍ خَطَبَهَا ‏ "‏ لاَ يَجُوزُ لاِمْرَأَةٍ فِي مَالِهَا إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا إِذَا هُوَ مَلَكَ عِصْمَتَهَا ‏"‏ ‏.‏

আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁর প্রদত্ত এক খুতবায় বলেন: কোন নারীর জন্য তার স্বামীর সম্মতি ব্যতীত নিজ সম্পদ হস্তান্তর করা জায়েয নয়। কেননা সে তার সম্মান-সম্ভ্রম রক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা করতে দায়বদ্ধ।

[২৩৮৮] আবূ দাউদ ৩৫৩৬, ৩৫৩৭, আহমাদ ৭০১৮, সহিহাহ ৭৭৫, ৮২৫, আত-তালীকুর রাগীব ২/৪৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুসান্না ইবনুস সাব্বাহ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, পূর্ব ইমামগণ তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। আবু হাতিম আর-রাযী ও ইমাম তিরমিযি বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৭৭৩, ২৭/২০৩ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু মুসান্না ইবনুস সাব্বাহ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৬৭ টি শাহিদ হাদিস রয়েছে। তন্মধ্যে ১ টি জাল, ১১ টি খুবই দুর্বল, ২৭ টি দুর্বল, ১৪ টি হাসান, ১৪ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ৬৭০, আবু দাউদ ৩৫৪৬, ৩৫৪৭, আহমাদ ৬৬৮৮, ৭০১৮, ২২২৭২, মুসান্নাফ আব্দুর রাযযাক ১৬৬০৭, ১৬৬২১, মু'জামুল আওসাত ২৫৬৫, ৮৬৭৬। শারহুস সুন্নাহ ১৬৯৬।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খুতবায় বলেছেন, কোনো নারীর জন্য তার স্বামীর সম্মতি ছাড়া নিজ সম্পদ হস্তান্তর করা জায়েয নয়। হাদিসের ভাষায় এর কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী তার সম্মান-সম্ভ্রম রক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে আছে। তাই এই বর্ণনায় সম্পদ হস্তান্তরকে শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে নয়, পারিবারিক দায়িত্বের সঙ্গেও যুক্ত করে দেখা হয়েছে। ব্যাখ্যা করার সময় মনে রাখতে হবে—আমরা এখানে শুধু এই হাদিসের বক্তব্যই বলছি; এর বাইরে বিস্তারিত ফিকহি আলোচনা আলেমদের আলোচনার বিষয়। সাধারণ শিক্ষা হলো, দাম্পত্য জীবনে বড় আর্থিক সিদ্ধান্তে পরামর্শ, সম্মতি ও দায়িত্ববোধ থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বড় আর্থিক সিদ্ধান্তে দাম্পত্য পরামর্শের গুরুত্ব আছে।
  • হাদিসে স্বামীর সম্মতির কথা স্পষ্টভাবে এসেছে।
  • সম্পদ হস্তান্তরে দায়িত্ববোধ থাকা দরকার।
  • পারিবারিক নিরাপত্তা ও সম্মানকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন