১৩/২৭. অধ্যায়ঃ
কাউকে সাক্ষ্য দিতে না বললে স্বউদ্যোগে সাক্ষ্য দেয়া মাকরুহ।
সাহাবীদের মর্যাদা রক্ষা ও মিথ্যা সাক্ষ্য থেকে সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২৩৬৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৬৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ خَطَبَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالْجَابِيَةِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فِينَا مِثْلَ مُقَامِي فِيكُمْ فَقَالَ " احْفَظُونِي فِي أَصْحَابِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَفْشُو الْكَذِبُ حَتَّى يَشْهَدَ الرَّجُلُ وَمَا يُسْتَشْهَدُ وَيَحْلِفَ وَمَا يُسْتَحْلَفُ " .
জাবীর বিন সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) আমাদের উদ্দেশ্যে (দামিশকের) জাবিয়া নামক স্থানে ভাষণ দিলেন। তিনি বলেন, তোমাদের সামনে যেমন (ভাষণ দিতে) দাঁড়ালাম, তদ্রূপ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে বলেনঃ তোমরা আমার সাহাবীদের (আমার সাহচর্য লাভের মর্যাদার) হেফাজত করবে, অতঃপর তাদের নিকটবর্তীদের (মর্যাদার) হেফাজত করবে, অতঃপর তাদের পরবর্তীদের। অতঃপর এমনভাবে মিথ্যার প্রসার ঘটবে যে, কারো কাছে সাক্ষ্য তলব না করতেই সে সাক্ষ্য দিবে এবং শপথ করতে না বলতেই শপথ করবে।
[২৩৬৩] আহমাদ ১৭৮, সহীহাহ ৪৩১, ১১১৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ ইবনুল জাররাহ সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিসের ব্যাপারে নির্ভরযোগ্য। আবু যুরআহ আর-রাযী তাকে সত্যবাদী বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩১৯৯, ১৪/৩৬১ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনুল খাত্তাব (রাঃ) জাবিয়া নামক স্থানে ভাষণ দেন এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি বক্তব্য স্মরণ করিয়ে দেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, তাঁর সাহাবীদের মর্যাদা রক্ষা করতে, এরপর তাদের নিকটবর্তী প্রজন্মের মর্যাদা রক্ষা করতে, তারপর তাদের পরবর্তী প্রজন্মের। এরপর তিনি বলেন, এমনভাবে মিথ্যার প্রসার ঘটবে যে, কাউকে সাক্ষ্য চাইতে না বললেও সে সাক্ষ্য দেবে এবং শপথ চাইতে না বললেও শপথ করবে। এই হাদিসের মূল শিক্ষা হলো, সত্য সাক্ষ্য একটি আমানত। সাহাবীদের মর্যাদা, উত্তম প্রজন্ম এবং সত্যভিত্তিক সমাজ—এই তিনটি বিষয় এখানে একসঙ্গে এসেছে। মিথ্যা সাক্ষ্য মানুষের অধিকার নষ্ট করতে পারে, তাই এতে খুব সতর্ক থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীদের মর্যাদা রক্ষা করা গুরুত্বপূর্ণ শিক্ষা।
- মিথ্যা ছড়িয়ে পড়লে সাক্ষ্য ও শপথের মর্যাদা কমে যায়।
- সত্যভিত্তিক সমাজের জন্য সাক্ষ্যে সততা দরকার।
