১৩/২৪. অধ্যায়ঃ
যে ব্যক্তি নিজের সম্পদ নষ্ট করে তার উপর প্রতিবন্ধকতা আরোপ।
ব্যবসায় প্রতারণা নিষেধ: নগদ লেনদেন ও সতর্কতার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২৩৫৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৫৪
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، كَانَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي عُقْدَتِهِ ضَعْفٌ وَكَانَ يُبَايِعُ وَأَنَّ أَهْلَهُ أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ احْجُرْ عَلَيْهِ . فَدَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَنَهَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَصْبِرُ عَنِ الْبَيْعِ . فَقَالَ " إِذَا بَايَعْتَ فَقُلْ هَا وَلاَ خِلاَبَةَ " .
আনাস বিন মালিক (রাঃ হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এক ব্যক্তি ক্রয় বিক্রয়ের চুক্তি করতে গিয়ে (বুদ্ধির দুর্বলতার কারণে) ঠকে যেত। তার পরিবারের লোকজন নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ! তার উপর প্রতিবন্ধকতা আরোপ করুন। নবী (ﷺ) তাকে ডেকে নিয়ে ক্রয়-বিক্রয়ে লিপ্ত হতে নিষেধ করলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ! আমি ক্রয় বিক্রয় ত্যাগ করে ধৈর্য ধারণ করতে পারব না। তিনি বললেনঃ তুমি ক্রয়-বিক্রয় করাকালে বলো, নগদ আদান-প্রদান হবে এবং যেন প্রতারণা করা না হয়।
[২৩৫৪] তিরমিযী ১২৫০, নাসায়ী ৪৪৮৫, আবূ দাউদ ৩৫০১, বায়হাকী ফিস সুনান ৬/১৭২, ইবনু হিব্বান ১৫৩৭, আল-হাকিম ফিল মসতাদরাক ১/১১৫। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর যুগের এক ব্যক্তির কথা এসেছে। ক্রয়-বিক্রয়ের চুক্তিতে বুদ্ধির দুর্বলতার কারণে সে ঠকে যেত। তার পরিবার নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে তার ওপর প্রতিবন্ধকতা চায়। নবী صلى الله عليه وسلم তাকে ডেকে ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে বলেন। কিন্তু সে জানায়, সে ব্যবসা ছাড়তে পারবে না। তখন নবী صلى الله عليه وسلم তাকে বলেন, তুমি ক্রয়-বিক্রয় করাকালে বলো, নগদ আদান-প্রদান হবে এবং যেন প্রতারণা করা না হয়। এই হাদিস ব্যবসায় সতর্কতা শেখায়। দুর্বল বা সহজে ঠকে যাওয়া মানুষকে রক্ষা করা দরকার, আর লেনদেনে প্রতারণা না থাকার কথা স্পষ্ট করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্রয়-বিক্রয়ে প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি।
- যে সহজে ঠকে যায়, তাকে সাহায্য ও সুরক্ষা দেওয়া দরকার।
- লেনদেনের শর্ত স্পষ্ট করে বলা বিরোধ কমাতে পারে।
