১৩/২১. অধ্যায়ঃ

কিয়াফা সম্পর্কে।

পদচিহ্নে সাদৃশ্য: রাসূল صلى الله عليه وسلم ও ইব্রাহিম (আঃ)-এর ঘটনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৫০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ قُرَيْشًا، أَتَوُا امْرَأَةً كَاهِنَةً فَقَالُوا لَهَا أَخْبِرِينَا أَشْبَهَنَا أَثَرًا بِصَاحِبِ الْمَقَامِ ‏.‏ فَقَالَتْ إِنْ أَنْتُمْ جَرَرْتُمْ كِسَاءً عَلَى هَذِهِ السِّهْلَةِ ثُمَّ مَشَيْتُمْ عَلَيْهَا أَنْبَأْتُكُمْ ‏.‏ قَالَ فَجَرُّوا كِسَاءً ثُمَّ مَشَى النَّاسُ عَلَيْهَا فَأَبْصَرَتْ أَثَرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَتْ هَذَا أَقْرَبُكُمْ إِلَيْهِ شَبَهًا ‏.‏ ثُمَّ مَكَثُوا بَعْدَ ذَلِكَ عِشْرِينَ سَنَةً أَوْ مَا شَاءَ اللَّهُ ثُمَّ بَعَثَ اللَّهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

কুরাইশগণ এক জ্যোতিষী নারীর কাছে গিয়ে তাকে বললো, আমাদের মধ্যে মাকামে ইব্রাহিমের মালিকের (ইব্রাহিম আঃ) সাথে কার অধিক সাদৃশ্য তা বলে দিন। সে বললো, তোমরা যদি এই নরম মাটির উপর দিয়ে একটি চাদর টেনে দেবার পর উক্ত মাটির উপর দিয়ে (নগ্নপদে) হেঁটে যাও তবে আমি তোমাদের তা বলতে পারব। ইবনু আব্বাস (রাঃ) বলেন, অতঃপর তারা একটি চাদর টেনে নেয়ার পর ঐ মাটির উপর দিয়ে হেঁটে গেল। অতঃপর সেই নারী রাসূলুল্লাহ (ﷺ) এর পদচিহ্ন দেখিয়ে বলল, তোমাদের মধ্যে ইনিই তাঁর (ইব্রাহিম আঃ) সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। এই ঘটনার পর তারা আল্লাহর মর্জি বিশ বছর বা ততোধিক অপেক্ষা করল। শেষে আল্লাহ তাআলা মুহাম্মাদ (ﷺ) কে নবুওয়াত দান করেন।

[২৩৫০] আহমাদ ৩০৬২। তাহকীক আলবানীঃ মুনকার যইফ। উক্ত হাদিসের রাবী সিমাক বিন হারব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তার পূর্বে বর্ণিত হাদিস যারা শ্রবন করেছেন তা সহিহ। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৯, ১২/১১৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৫০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) বলেন, কুরাইশের লোকেরা এক জ্যোতিষী নারীর কাছে যায় এবং জানতে চায়, তাদের মধ্যে মাকামে ইব্রাহিমের মালিক, অর্থাৎ ইব্রাহিম (আঃ)-এর সঙ্গে কার সাদৃশ্য বেশি। সে একটি পদ্ধতি বলে: নরম মাটির ওপর চাদর টেনে দেওয়ার পর সবাই তার ওপর দিয়ে হাঁটবে। তারা তাই করে। এরপর সে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পদচিহ্ন দেখে বলে, তিনিই ইব্রাহিম (আঃ)-এর সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। তারপর আল্লাহর ইচ্ছায় বিশ বছর বা ততোধিক সময় পর আল্লাহ মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে নবুওয়াত দান করেন। এই বর্ণনা সাদৃশ্যের ঘটনা এবং আল্লাহর নির্ধারিত সময়ে নবুওয়াত দেওয়ার কথা জানায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের পরিকল্পনার বাইরে আল্লাহর নির্ধারিত সময় কাজ করে।
  • হাদিসে পদচিহ্নের মাধ্যমে সাদৃশ্যের একটি ঘটনা এসেছে।
  • নবুওয়াত আল্লাহর দান; তা মানুষের ঘোষণা দিয়ে নির্ধারিত হয় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন