১৩/২০. অধ্যায়ঃ
লটারীর মাধ্যমে মীমাংসা।
পিতৃত্ব নির্ধারণে লটারি: জটিল ফয়সালার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২৩৪৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৪৮
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا الثَّوْرِيُّ، عَنْ صَالِحٍ الْهَمْدَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ خَيْرٍ الْحَضْرَمِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ أُتِيَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَهُوَ بِالْيَمَنِ فِي ثَلاَثَةٍ قَدْ وَقَعُوا عَلَى امْرَأَةٍ فِي طُهْرٍ وَاحِدٍ فَسَأَلَ اثْنَيْنِ فَقَالَ أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ فَقَالاَ لاَ . ثُمَّ سَأَلَ اثْنَيْنِ فَقَالَ أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ فَقَالاَ لاَ . فَجَعَلَ كُلَّمَا سَأَلَ اثْنَيْنِ أَتُقِرَّانِ لِهَذَا بِالْوَلَدِ قَالاَ لاَ . فَأَقْرَعَ بَيْنَهُمْ وَأَلْحَقَ الْوَلَدَ بِالَّذِي أَصَابَتْهُ الْقُرْعَةُ وَجَعَلَ عَلَيْهِ ثُلُثَىِ الدِّيَةِ فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ .
যায়দ বিন আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আলী বিন আবু তালিব (রাঃ) ইয়ামান থাকাকালে তার সামনে মীমাংসার জন্য এই মর্মে একটি বিষয় উত্থাপিত হয় যে, তিন ব্যক্তি একই তুহরে এক নারীর সাথে সঙ্গম করে (ফলে তার একটি সন্তান হয়)।আলী (রাঃ) দুজনকে জিজ্ঞেস করেন (তৃতীয় ব্যক্তিকে দেখিয়ে) : তোমরা কি সন্তানটি এই ব্যক্তির বলে স্বীকার করো? তারা বললো, না। তিনি আবার দুজনকে জিজ্ঞেস করেন, তোমরা কি সন্তানটি এই ব্যক্তির বলে স্বীকার করো? তারা বললো, না। তিনি যখনই দুজনকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সন্তানটি তার বলে স্বীকার করো, তখনই তারা বললো, না।অতঃপর আলী (রাঃ) তাদের মধ্যে লটারির ব্যবস্থা করেন এবং লটারিতে যার নাম উঠে তিনি তাকে সন্তানটি দিলেন এবং তার ওপর দুই-তৃতীয়াংশ দিয়া ধার্য করেন। এ ঘটনা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বলা হলে তিনি এমনভাবে হেসে দিলেন, যে তাঁর সামনের পাটির দাঁত প্রকাশ পেলো।
[২৩৪৮] নাসায়ী ২৪৮৮, ২৪৯০, আবূ দাউদ ২২৬৯, ২২৭০, সহীহ আবু দাউদ ১৯৬৩-১৯৬৪। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইয়ামানে আলী বিন আবু তালিব (রাঃ)-এর সামনে একটি জটিল বিষয় আসে। তিন ব্যক্তি একই তুহরে এক নারীর সঙ্গে সঙ্গম করেছিল, ফলে একটি সন্তান জন্ম নেয়। আলী (রাঃ) প্রত্যেকবার দুজনকে জিজ্ঞেস করেন, তারা কি সন্তানটি তৃতীয় ব্যক্তির বলে স্বীকার করে। তারা অস্বীকার করে। এরপর তিনি তাদের মধ্যে লটারির ব্যবস্থা করেন। যার নাম ওঠে, সন্তানটি তার সঙ্গে যুক্ত করেন এবং তার ওপর দুই-তৃতীয়াংশ দিয়া ধার্য করেন। ঘটনাটি নবী صلى الله عليه وسلم-এর কাছে বলা হলে তিনি এমনভাবে হাসেন যে তাঁর সামনের পাটির দাঁত দেখা যায়। এখানে মূল শিক্ষা হলো, জটিল বিরোধে ফয়সালা নিয়মের মধ্যে হওয়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জটিল বিরোধে প্রশ্ন, স্বীকারোক্তি ও পদ্ধতিগত ফয়সালার গুরুত্ব আছে।
- প্রমাণ বা স্বীকারোক্তি না থাকলে নিরপেক্ষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
- বিচারিক সিদ্ধান্তে দায়িত্ব ও ফলাফলের বিষয়ও বিবেচিত হয়েছে।
