১৩/২০. অধ্যায়ঃ
লটারীর মাধ্যমে মীমাংসা।
প্রমাণ না থাকলে ফয়সালা: লটারি ও শপথের হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২৩৪৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৪৬
حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلَيْنِ، تَدَارَءَا فِي بَيْعٍ لَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَسْتَهِمَا عَلَى الْيَمِينِ أَحَبَّا ذَلِكَ أَمْ كَرِهَا .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
দুজন ব্যক্তি একটি বিক্রীত পণ্য নিয়ে ঝগড়া করছিল। তাদের একজনের নিকটও কোন প্রমাণ ছিল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নির্দেশ দেন যে, "লটারিতে তাদের দুজনের মধ্যে যার নাম উঠবে সে শপথ করে পণ্য নিবে, তাতে তারা সন্তুষ্ট হতে পারুক বা না পারুক।"
[২৩৪৬] আবূ দাউদ ৩৬১৬, ৩৬১৭, বায়হাকী ফিস সুনান ৫/২৭৩, ইরওয়া ৪/২৭৫-২৭৭, ২৬৫৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী জামাল ইবনুল হাসান আল-আতাকী সম্পর্কে আবু আহমাদ বিন আলী আল-জুরযানী বলেন, আনি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, আমরা তার সাক্ষাৎ পেয়েছিলাম কিন্তু তার থেকে কোন হাদিস গ্রহন করিনি। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। মাসলামহ ইবনু কাসিম বলেন, তিনি সিকাহ। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯৬৮, ৫/১২৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুজন ব্যক্তি একটি বিক্রীত পণ্য নিয়ে ঝগড়া করছিল। কিন্তু তাদের কারও কাছে কোনো প্রমাণ ছিল না। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নির্দেশ দেন, লটারিতে দুজনের মধ্যে যার নাম উঠবে সে শপথ করে পণ্য নেবে, তারা সন্তুষ্ট হোক বা না হোক। এই বর্ণনা থেকে বোঝা যায়, বিরোধ মেটাতে শুধু দাবি করলেই যথেষ্ট নয়; প্রমাণের গুরুত্ব আছে। আর যখন প্রমাণ নেই, তখন বিচারকে ঝুলিয়ে না রেখে একটি নিরপেক্ষ পদ্ধতি নেওয়া হয়। এখানে লটারি ও শপথ দুটোই ফয়সালাকে নিয়মের মধ্যে আনে। মূল শিক্ষা হলো, বিরোধে শৃঙ্খলা, প্রমাণ এবং নিরপেক্ষ পদ্ধতি মানা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিরোধে প্রমাণের গুরুত্ব আছে।
- প্রমাণ না থাকলে নিরপেক্ষ পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
- শপথকে হালকা বিষয় মনে করা ঠিক নয়।
